সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতি শপথ নিয়েছেন।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।
এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে নতুন আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
রাষ্ট্রপতির আদেশে সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
ঢাকা,মঙ্গলবার ২৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















