কলাপাড়ায় ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এরমধ্যে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২জন এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট এওয়ার্ড মূল্যায়নে বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া উপজেলা সেরা পারফরম্যান্স করেছে। ফলাফল পর্যালোচনায় বাংলাদেশের ৬৯৭ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। যার মধ্যে কলাপাড়া উপজেলায় ১০ জন পিএস লাভ করে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো.নূরুল হক বলেন, এই সকল কৃতি শিক্ষার্থীদের পিএস মূল্যায়নের প্রস্তুতিতে কঠোর অনুশীলন করা হয়েছে।
উপজেলা স্কাউটস’র এডহক কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, উপজেলা স্কাউটস সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে এই অর্জনে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো.রবিউল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে ১০ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, উপজেলা স্কাউটস এর উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এরমধ্যে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২জন এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট এওয়ার্ড মূল্যায়নে বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া উপজেলা সেরা পারফরম্যান্স করেছে। ফলাফল পর্যালোচনায় বাংলাদেশের ৬৯৭ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। যার মধ্যে কলাপাড়া উপজেলায় ১০ জন পিএস লাভ করে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো.নূরুল হক বলেন, এই সকল কৃতি শিক্ষার্থীদের পিএস মূল্যায়নের প্রস্তুতিতে কঠোর অনুশীলন করা হয়েছে।
উপজেলা স্কাউটস’র এডহক কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, উপজেলা স্কাউটস সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে এই অর্জনে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো.রবিউল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে ১০ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, উপজেলা স্কাউটস এর উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock