নাটোরে স্ত্রীর করা মামলায় সাবেক এসপি কারাগারে ,ফুটেজ নেয়ায় সাংবাদিকের ওপর হামলা

নাটোরে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হকের জামিন আবেদন না নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তবে এসময় আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে আসামি ফজলুল হক সাংবাদিকদের ওপর চড়াও হন।

এনিয়ে তুমুল হইচই পড়ে যায় এবং কর্তব্যরত সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এ ঘটনার বিচার দাবি করেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নাটোর আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী ও পুলিশি পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সাময়িক বরখাস্তকৃত এসপি ফজলুল হক নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন।

এসময় শুনানি শেষে বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ তাকে আদালত থেকে কোর্ট পুলিশের কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করা হয়। এ সময় তার ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপারসন হাতে চট পান। এ সময় ‘সময় টেলিভিশন’র সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আল-মামুন এগিয়ে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন আসামি। এসময় কয়েকজন কোর্ট পুলিশ তাকে আটকানোর চেষ্টা করেন।

পরে এনিয়ে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করতে থাকে। এ অবস্থায় কোর্ট পুলিশ তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আসামি ফজলুল হককে আদালতের হাজতের ভেতর নিয়ে যায় পুলিশ। এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ সময় সাংবাদিকরা অন্য আসামিদের মতো সাবেক এসপি ফজলুল হককে হাতকড়া পড়িয়ে ও মাজায় দরি বেঁধে কারাগারে নিয়ে যেতে হবে এমন দাবি তোলেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর বিকেল ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
নাটোর,মঙ্গলবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে স্ত্রীর করা মামলায় সাবেক এসপি কারাগারে ,ফুটেজ নেয়ায় সাংবাদিকের ওপর হামলা

নাটোরে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হকের জামিন আবেদন না নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তবে এসময় আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে আসামি ফজলুল হক সাংবাদিকদের ওপর চড়াও হন।

এনিয়ে তুমুল হইচই পড়ে যায় এবং কর্তব্যরত সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এ ঘটনার বিচার দাবি করেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নাটোর আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী ও পুলিশি পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সাময়িক বরখাস্তকৃত এসপি ফজলুল হক নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন।

এসময় শুনানি শেষে বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ তাকে আদালত থেকে কোর্ট পুলিশের কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করা হয়। এ সময় তার ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপারসন হাতে চট পান। এ সময় ‘সময় টেলিভিশন’র সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আল-মামুন এগিয়ে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন আসামি। এসময় কয়েকজন কোর্ট পুলিশ তাকে আটকানোর চেষ্টা করেন।

পরে এনিয়ে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করতে থাকে। এ অবস্থায় কোর্ট পুলিশ তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আসামি ফজলুল হককে আদালতের হাজতের ভেতর নিয়ে যায় পুলিশ। এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ সময় সাংবাদিকরা অন্য আসামিদের মতো সাবেক এসপি ফজলুল হককে হাতকড়া পড়িয়ে ও মাজায় দরি বেঁধে কারাগারে নিয়ে যেতে হবে এমন দাবি তোলেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর বিকেল ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
নাটোর,মঙ্গলবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock