ধর্ষণবিরোধী মঞ্চ’ থেকে ৫ দফা ঘোষণা,৭২ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের আল্টিমেটাম

ধর্ষণবিরোধী মঞ্চ’ থেকে ৫ দফা ঘোষণা,৭২ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের আল্টিমেটাম ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর এসব দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করবেন।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন না হলে পুনরায় মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (৯ মার্চ) রাজু ভাস্কর্য থেকে তারা এসব দাবি ঘোষণা করেন। পাঁচ দফার প্রথম দুটি দফা ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন এবং বাকি তিনটি দফা ঘোষণা করেছেন জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের সমন্বয়ক উমামা ফাতেমা।

তাদের ৫ দফার মধ্যে রয়েছে-আছিয়ার মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং একমাসের মধ্যে আছিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া চলাকালীন আছিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

-প্রত্যেক ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত মামলার বিচার কার্য সম্পন্ন করে সব ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তিন কার্যদিবসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে।

-নারী ও শিশুর নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে।

– সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ‘নারী ও শিশু নিপীড়নবিরোধী সেল’ গঠন ও সেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সারাদেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

– ধর্ষণ, যৌন নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং সংক্রান্ত আইনের সংশোধন করে অপরাধের স্পষ্ট ও যথাযথ সংজ্ঞায়ন করতে হবে।

এ ছাড়া উমামা ফাতেমা ৫ দফার বাইরে আরও কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রতিটি বিচারের তদন্তকাজে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত, বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বন্ধ, দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রধান বিচারপতির নির্দেশনায় দেশের সমস্ত বিচারককে তৎপর ভূমিকা পালন করা।

দাবি উত্থাপনের পর উমামা পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলেন, আগামী তিনদিনের মধ্যে প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করবেন তারা। এ সময়ে অনলাইন এবং অফলাইনে এ দাবির পক্ষে জনমত গঠন করবেন। এছাড়া তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল গঠন না হলে সবাইকে নিয়ে পুনরায় মাঠে নামবে তারা।
ঢাকা,রোববার ০৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণবিরোধী মঞ্চ’ থেকে ৫ দফা ঘোষণা,৭২ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের আল্টিমেটাম

ধর্ষণবিরোধী মঞ্চ’ থেকে ৫ দফা ঘোষণা,৭২ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের আল্টিমেটাম ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর এসব দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করবেন।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন না হলে পুনরায় মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (৯ মার্চ) রাজু ভাস্কর্য থেকে তারা এসব দাবি ঘোষণা করেন। পাঁচ দফার প্রথম দুটি দফা ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন এবং বাকি তিনটি দফা ঘোষণা করেছেন জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের সমন্বয়ক উমামা ফাতেমা।

তাদের ৫ দফার মধ্যে রয়েছে-আছিয়ার মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং একমাসের মধ্যে আছিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া চলাকালীন আছিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

-প্রত্যেক ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত মামলার বিচার কার্য সম্পন্ন করে সব ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তিন কার্যদিবসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে।

-নারী ও শিশুর নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে।

– সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ‘নারী ও শিশু নিপীড়নবিরোধী সেল’ গঠন ও সেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সারাদেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

– ধর্ষণ, যৌন নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং সংক্রান্ত আইনের সংশোধন করে অপরাধের স্পষ্ট ও যথাযথ সংজ্ঞায়ন করতে হবে।

এ ছাড়া উমামা ফাতেমা ৫ দফার বাইরে আরও কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রতিটি বিচারের তদন্তকাজে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত, বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বন্ধ, দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রধান বিচারপতির নির্দেশনায় দেশের সমস্ত বিচারককে তৎপর ভূমিকা পালন করা।

দাবি উত্থাপনের পর উমামা পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলেন, আগামী তিনদিনের মধ্যে প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করবেন তারা। এ সময়ে অনলাইন এবং অফলাইনে এ দাবির পক্ষে জনমত গঠন করবেন। এছাড়া তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল গঠন না হলে সবাইকে নিয়ে পুনরায় মাঠে নামবে তারা।
ঢাকা,রোববার ০৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock