মাধবদীর রফিকুল ইসলাম খান হাসপাতালটি সরকারী করার দাবীতে গণ স্বাক্ষর

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুর টাটাপাড়া,,নওপাড়া মহল্লা সহ আশপাশ এলাকার ৭/৮ গ্রামের পাঁচশত মানুষের স্বাক্ষর দিয়ে টাটাপাড়ায় অবস্হিত ড. রফিকুল ইসলাম খান হাসপাতালকে জনস্বার্থে সরকারি হাসপাতালে রুপান্তরের দাবীতে নরসিংদী জেলা প্রশাসক ও সিভিল সার্জন অফিসে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (LGRD) দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের অধীনে ২০১২ সালে মাধবদীতে ড. রফিকুল ইসলাম খান হাসপাতাল নির্মাণ কাজ শেষ করে হাসপাতালকে পরিচালনার জন্য মাধবদী পৌরসভার নিকট হস্তান্তর করেন কিন্তু দুঃখের বিষয় হলো মাধবদী পৌরসভা কর্তৃপক্ষ তাহাদের আয়ের উৎস হইতে হাসপাতালটিকে পরিচালনা করিতে সক্ষম হয়নি। অত্র এলাকার সমাজ সেবক ড. রফিকুল ইসলাম খান আঙ্গুর সাহেব নামে এক ব্যাক্তী হাসপাতালের জন্য জমি টি দান করেছিলেন,, ঐসময় শর্ত ছিল হাসপাতালের নাম হবে ডঃ রফিকুল ইসলাম খান হাসপাতাল। পরে ঐ জমিতে বিদেশি অনুদান ও সরকারি খরচে ড. রফিকুল ইসলাম খান হাসপাতালটি নির্মিত হয়। হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু না হওয়ায় স্বল্প আয়ের জনগণ মান সম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করার কোন সুযোগ সৃষ্টি হয় নাই। সরকারি খরচে নির্মিত ড. রফিকুল ইসলাম খান হাসপাতালটি ৬তলা, আনুমানিক ৩০ হাজার বর্গফুট ফ্লোর স্পেস বিশিষ্ট, যাহাতে ৩০ জনেরও বেশি রোগীর শয্যা সংকুলান সহ লিফট, অপারেশন থিয়েটার, ইনকুবেটর, প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, এ্যাম্বুলেন্স, ডাক্তার বসার রুম, অফিস রুম, অভ্যর্থনা রুম, সিকিউরিটি রুম, গাড়ী পার্কিং ব্যবস্থা ইত্যাদি রহিয়াছে। মাধবদী এলাকায় অনেকগুলি প্রাইভেট হাসপাতাল থাকলেও কোন চলমান সরকারি জেনারেল হাসপাতাল না থাকায় এলাকার জনগণ স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা হইতে বঞ্চিত হচ্ছে। তাছাড়া অতীব যন্ত্রণা দায়ক বিষয় হইল সরকারী ভাবে নির্মিত উক্ত হাসপাতালটিকে প্রাইভেট রুপান্তর ও আত্নসাতের অপচেষ্টায় একটি অশুভ শক্তি বিগত কয়েক বছর যাবত তৎপরতা চালাচ্ছে। ড. রফিকুল ইসলাম খান হাসপাতাল নামক সরকারী প্রতিষ্ঠানটিকে জনস্বার্থে একটি পুরোপুরি সরকারি সাধারণ হাসপাতালে রুপান্তরের নিমিত্তে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগে ন্যাস্ত করিয়া এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জোর দাবি জানানো হয়।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,,বৃহস্পতিবার ০৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীর রফিকুল ইসলাম খান হাসপাতালটি সরকারী করার দাবীতে গণ স্বাক্ষর

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুর টাটাপাড়া,,নওপাড়া মহল্লা সহ আশপাশ এলাকার ৭/৮ গ্রামের পাঁচশত মানুষের স্বাক্ষর দিয়ে টাটাপাড়ায় অবস্হিত ড. রফিকুল ইসলাম খান হাসপাতালকে জনস্বার্থে সরকারি হাসপাতালে রুপান্তরের দাবীতে নরসিংদী জেলা প্রশাসক ও সিভিল সার্জন অফিসে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (LGRD) দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের অধীনে ২০১২ সালে মাধবদীতে ড. রফিকুল ইসলাম খান হাসপাতাল নির্মাণ কাজ শেষ করে হাসপাতালকে পরিচালনার জন্য মাধবদী পৌরসভার নিকট হস্তান্তর করেন কিন্তু দুঃখের বিষয় হলো মাধবদী পৌরসভা কর্তৃপক্ষ তাহাদের আয়ের উৎস হইতে হাসপাতালটিকে পরিচালনা করিতে সক্ষম হয়নি। অত্র এলাকার সমাজ সেবক ড. রফিকুল ইসলাম খান আঙ্গুর সাহেব নামে এক ব্যাক্তী হাসপাতালের জন্য জমি টি দান করেছিলেন,, ঐসময় শর্ত ছিল হাসপাতালের নাম হবে ডঃ রফিকুল ইসলাম খান হাসপাতাল। পরে ঐ জমিতে বিদেশি অনুদান ও সরকারি খরচে ড. রফিকুল ইসলাম খান হাসপাতালটি নির্মিত হয়। হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু না হওয়ায় স্বল্প আয়ের জনগণ মান সম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করার কোন সুযোগ সৃষ্টি হয় নাই। সরকারি খরচে নির্মিত ড. রফিকুল ইসলাম খান হাসপাতালটি ৬তলা, আনুমানিক ৩০ হাজার বর্গফুট ফ্লোর স্পেস বিশিষ্ট, যাহাতে ৩০ জনেরও বেশি রোগীর শয্যা সংকুলান সহ লিফট, অপারেশন থিয়েটার, ইনকুবেটর, প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, এ্যাম্বুলেন্স, ডাক্তার বসার রুম, অফিস রুম, অভ্যর্থনা রুম, সিকিউরিটি রুম, গাড়ী পার্কিং ব্যবস্থা ইত্যাদি রহিয়াছে। মাধবদী এলাকায় অনেকগুলি প্রাইভেট হাসপাতাল থাকলেও কোন চলমান সরকারি জেনারেল হাসপাতাল না থাকায় এলাকার জনগণ স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা হইতে বঞ্চিত হচ্ছে। তাছাড়া অতীব যন্ত্রণা দায়ক বিষয় হইল সরকারী ভাবে নির্মিত উক্ত হাসপাতালটিকে প্রাইভেট রুপান্তর ও আত্নসাতের অপচেষ্টায় একটি অশুভ শক্তি বিগত কয়েক বছর যাবত তৎপরতা চালাচ্ছে। ড. রফিকুল ইসলাম খান হাসপাতাল নামক সরকারী প্রতিষ্ঠানটিকে জনস্বার্থে একটি পুরোপুরি সরকারি সাধারণ হাসপাতালে রুপান্তরের নিমিত্তে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগে ন্যাস্ত করিয়া এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জোর দাবি জানানো হয়।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,,বৃহস্পতিবার ০৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock