জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন উপস্থাপন করেছেন ভলকার তুর্ক

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বুধবার (৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মিশনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে চলাকালে মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতা ও নিপীড়নের তথ্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

প্রতিবেদন পেশকালে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড়ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। এ সময় জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন পেশকালে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট অভ্যুত্থানে চলাকালে মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতা ও নিপীড়নের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এই ঘটনায় দায়ীদের অবশ্যই বিচার হতে হবে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনা তদন্তে জাতিসংঘ কীভাবে তথ্য সংগ্রহ করেছে তা উল্লেখ করেন ভলকার তুর্ক।

প্রতিবেদন পেশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতিসংঘ বাংলাদেশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনা অনুসন্ধান করেছে বলে আমরা কৃতজ্ঞ। প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে কাজ করবো। ইতোমধ্যেই বেশ কয়েকটি কমিশনও গঠিত হয়েছে।

এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকার নৃশংসতা নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয়।

জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে। তীব্র জনরোষের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

অভ্যুত্থানকালে তৎকালীন সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে রাজপথে ঝরে শত শত তরতাজা প্রাণ, যাদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল। হাজার হাজার মানুষ আহত হন, যাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

গণঅভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘ। গত ১২ ফেব্রুয়ারি এর তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

এতে বলা হয়, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ।
ঢাকা,বুধবার,০৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন উপস্থাপন করেছেন ভলকার তুর্ক

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বুধবার (৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মিশনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে চলাকালে মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতা ও নিপীড়নের তথ্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

প্রতিবেদন পেশকালে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড়ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। এ সময় জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন পেশকালে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট অভ্যুত্থানে চলাকালে মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতা ও নিপীড়নের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এই ঘটনায় দায়ীদের অবশ্যই বিচার হতে হবে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনা তদন্তে জাতিসংঘ কীভাবে তথ্য সংগ্রহ করেছে তা উল্লেখ করেন ভলকার তুর্ক।

প্রতিবেদন পেশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতিসংঘ বাংলাদেশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনা অনুসন্ধান করেছে বলে আমরা কৃতজ্ঞ। প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে কাজ করবো। ইতোমধ্যেই বেশ কয়েকটি কমিশনও গঠিত হয়েছে।

এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকার নৃশংসতা নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয়।

জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে। তীব্র জনরোষের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

অভ্যুত্থানকালে তৎকালীন সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে রাজপথে ঝরে শত শত তরতাজা প্রাণ, যাদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল। হাজার হাজার মানুষ আহত হন, যাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

গণঅভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘ। গত ১২ ফেব্রুয়ারি এর তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

এতে বলা হয়, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ।
ঢাকা,বুধবার,০৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO