পাকিস্তানে বোমা হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
খবর আল জাজিরার।
নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বান্নুতে দুই হামলাকারী বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টের দেয়ালে আঘাত করে। এরপর আরও কিছু হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে।

বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, মঙ্গলবার সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, নিহত ও আহতরা সবাই সাধারণ নাগরিক। তারা ধ্বংসস্তূপ ও দেয়ালের নিচে চাপা পড়েছিলেন।

হাসপাতালের তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে।

পাকিস্তান তালিবান সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে, এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানান, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছে। তিনি জানান, শক্তিশালী বিস্ফোরণে ওই এলাকায় চার ফুট গভীর দুটি গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ০৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বোমা হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
খবর আল জাজিরার।
নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বান্নুতে দুই হামলাকারী বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টের দেয়ালে আঘাত করে। এরপর আরও কিছু হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে।

বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, মঙ্গলবার সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, নিহত ও আহতরা সবাই সাধারণ নাগরিক। তারা ধ্বংসস্তূপ ও দেয়ালের নিচে চাপা পড়েছিলেন।

হাসপাতালের তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে।

পাকিস্তান তালিবান সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে, এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানান, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছে। তিনি জানান, শক্তিশালী বিস্ফোরণে ওই এলাকায় চার ফুট গভীর দুটি গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ০৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock