অর্থপাচার মামলায় আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) তাকে গ্রেপ্তার করে সিআইডির ফ্যাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।
ঢাকা,সোমবার ০৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















