রাজধানীর রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর রামপুরায় বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষক ছিলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রামপুরার হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, ঘটনার সময় হাজীপাড়া পেট্রোল পাম্পের কিছুটা দুরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এসময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তার মাথা চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার জন্য যাত্রীবাহী রমজান পরিবহনের বাসটিকে দায়ী করেন।আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার জানান, তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তার ভাই মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষকের কাজ করতেন। ছয় ভাই এক বোনের মধ্যে আলী হোসেন ছিলেন সবার ছোট।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় রমজান পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। এর পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসচালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর রামপুরায় বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষক ছিলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রামপুরার হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, ঘটনার সময় হাজীপাড়া পেট্রোল পাম্পের কিছুটা দুরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এসময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তার মাথা চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার জন্য যাত্রীবাহী রমজান পরিবহনের বাসটিকে দায়ী করেন।আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার জানান, তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তার ভাই মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষকের কাজ করতেন। ছয় ভাই এক বোনের মধ্যে আলী হোসেন ছিলেন সবার ছোট।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় রমজান পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। এর পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসচালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock