রাজধানীতে পাঁচটি বে-সরকারী ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন রাজধানীর ভূমি ভবনে পরিচালিত নাগরিক ভূমিসেবা কেন্দ্রের আদলে নাগরিকবান্ধব পাঁচটি বে-সরকারী ভূমিসেবা সহায়তা কেন্দ্র আজ থেকে পরিক্ষামূলকভাবে চালু করা হলো। এই সকল সেবা কেন্দ্র হতে নাগরিকগণ একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনসমূহ অনলাইনে দাখিল করতে পারবেন।

আজ(মঙ্গলবার) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে তেজগাঁও, ধানমন্ডি ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে মোট পাঁচটি বে-সরকারী ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন।

যেসকল নাগরিক নিজে আবেদন করার ক্ষেত্রে জটিলতায় পরেন বা প্রয়োজনীয় সক্ষমতা থাকে না, তারা তৃতীয় কোন পক্ষের সহায়তা নিতে গিয়ে যেন কোন রকম হয়রানির শিকার না হন, এমন উদ্দ্যেশ থেকেই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদারকীর মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে এই সকল বেসরকারী ভূমিসেবা কেন্দ্র গুলো ভূমি সেবা প্রদান করবেন।

রাজধানীর তেজগাঁও রাজস্ব সার্কেলের অধীন সাতারকুল পূর্ব পদরদিয়া, বাড্ডায় একটি; ধানমন্ডি রাজস্ব সার্কেলের অধীন ডিজিটাল ল্যান্ড কনসানটেন্সি সেন্টার, কাঁটাবন ঢাল, নিউমার্কেট এলাকায় (ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এর সামনে) একটি; কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেলের অধীন নূর টেকনোলজি, আটি বাজার, কেরানীগঞ্জ (ভূমি অফিসের পূর্ব পার্শ্বে) একটি; এবং কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের অধীন ইক্তিদার ট্রেডিং এন্ড খান কম্পিউটার, চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরানীগঞ্জ; ও শুভাঢ্যা কাচারি পাড়া, শুভাঢ্যা-১৩১০ (সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে) আরো দুটি ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ ঢাকায় মোট পাঁটি কেন্দ্রের অনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

প্রাথমিকভাবে এইসকল কেন্দ্র হতে নাগরিকগন সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জামির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন। জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা প্রদানের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে অনলাইনে যুক্ত হয়ে ঢাকার তিনটি রাজস্ব সার্কেলের অধীন পাঁচটি বেসরকারী ভূমিসেবা কেন্দ্র থেকে উদ্যোক্তাগন ও স্থানীয় নগরিকগণ তাদের ইতিবাচক মনভাব ব্যাক্ত করেন। এসময় জেলা প্রসাশনের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রসাশক, অতিরিক্ত জেলা প্রসাশক (রজস্ব) এবং সংশ্লিষ্ট তিনটি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি আপীল বোর্ড-এর চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্‌রাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। মন্ত্রণালয়ের অনান্য কর্মকর্তাগনের মধ্যে উপস্থিত ছিলেন ডিকেএমপি অনুবিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো: এমদাদুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের সিনিয়র কন্সালটেন্টবৃন্দসহ অনান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পাঁচটি বে-সরকারী ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন রাজধানীর ভূমি ভবনে পরিচালিত নাগরিক ভূমিসেবা কেন্দ্রের আদলে নাগরিকবান্ধব পাঁচটি বে-সরকারী ভূমিসেবা সহায়তা কেন্দ্র আজ থেকে পরিক্ষামূলকভাবে চালু করা হলো। এই সকল সেবা কেন্দ্র হতে নাগরিকগণ একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনসমূহ অনলাইনে দাখিল করতে পারবেন।

আজ(মঙ্গলবার) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে তেজগাঁও, ধানমন্ডি ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে মোট পাঁচটি বে-সরকারী ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন।

যেসকল নাগরিক নিজে আবেদন করার ক্ষেত্রে জটিলতায় পরেন বা প্রয়োজনীয় সক্ষমতা থাকে না, তারা তৃতীয় কোন পক্ষের সহায়তা নিতে গিয়ে যেন কোন রকম হয়রানির শিকার না হন, এমন উদ্দ্যেশ থেকেই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদারকীর মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে এই সকল বেসরকারী ভূমিসেবা কেন্দ্র গুলো ভূমি সেবা প্রদান করবেন।

রাজধানীর তেজগাঁও রাজস্ব সার্কেলের অধীন সাতারকুল পূর্ব পদরদিয়া, বাড্ডায় একটি; ধানমন্ডি রাজস্ব সার্কেলের অধীন ডিজিটাল ল্যান্ড কনসানটেন্সি সেন্টার, কাঁটাবন ঢাল, নিউমার্কেট এলাকায় (ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এর সামনে) একটি; কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেলের অধীন নূর টেকনোলজি, আটি বাজার, কেরানীগঞ্জ (ভূমি অফিসের পূর্ব পার্শ্বে) একটি; এবং কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের অধীন ইক্তিদার ট্রেডিং এন্ড খান কম্পিউটার, চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরানীগঞ্জ; ও শুভাঢ্যা কাচারি পাড়া, শুভাঢ্যা-১৩১০ (সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে) আরো দুটি ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ ঢাকায় মোট পাঁটি কেন্দ্রের অনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

প্রাথমিকভাবে এইসকল কেন্দ্র হতে নাগরিকগন সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জামির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন। জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা প্রদানের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে অনলাইনে যুক্ত হয়ে ঢাকার তিনটি রাজস্ব সার্কেলের অধীন পাঁচটি বেসরকারী ভূমিসেবা কেন্দ্র থেকে উদ্যোক্তাগন ও স্থানীয় নগরিকগণ তাদের ইতিবাচক মনভাব ব্যাক্ত করেন। এসময় জেলা প্রসাশনের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রসাশক, অতিরিক্ত জেলা প্রসাশক (রজস্ব) এবং সংশ্লিষ্ট তিনটি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি আপীল বোর্ড-এর চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্‌রাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। মন্ত্রণালয়ের অনান্য কর্মকর্তাগনের মধ্যে উপস্থিত ছিলেন ডিকেএমপি অনুবিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো: এমদাদুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের সিনিয়র কন্সালটেন্টবৃন্দসহ অনান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO