জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের-ধর্ম উপদেষ্টা

সোমবার(২৪ ফেব্রুয়ারি ২০২৫):ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের। এটি সওয়াবেরও কাজ।

আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মেডিকেল ক্যাম্প আয়োজন করে।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। একারণে স্বাস্থ্য ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদেরকে সুস্থ ও নীরোগ রাখতে পারি। তিনি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিকেল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানদেরকে খেলাধূলায় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে।নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সকলকে অনুরোধ জানান।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে মেডিসিন, হৃদরোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রো-এন্ট্রো, অর্থপেডিকস, চক্ষু, দন্ত, ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে ৪৮জন বিশেষজ্ঞসহ মোট ৮৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্প হতে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই হাজার লোক স্বাস্থ্যসেবা গ্রহণ করে।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর হোসেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নুরে হাবিব ফাউন্ডেশনের মহাসচিব নাঈম আহসান তালহা প্রমুখ বক্তৃতা করেন।
চট্টগ্রাম,সোমবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের-ধর্ম উপদেষ্টা

জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের-ধর্ম উপদেষ্টা

সোমবার(২৪ ফেব্রুয়ারি ২০২৫):ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের। এটি সওয়াবেরও কাজ।

আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মেডিকেল ক্যাম্প আয়োজন করে।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। একারণে স্বাস্থ্য ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদেরকে সুস্থ ও নীরোগ রাখতে পারি। তিনি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিকেল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানদেরকে খেলাধূলায় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে।নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সকলকে অনুরোধ জানান।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে মেডিসিন, হৃদরোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রো-এন্ট্রো, অর্থপেডিকস, চক্ষু, দন্ত, ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে ৪৮জন বিশেষজ্ঞসহ মোট ৮৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্প হতে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই হাজার লোক স্বাস্থ্যসেবা গ্রহণ করে।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর হোসেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নুরে হাবিব ফাউন্ডেশনের মহাসচিব নাঈম আহসান তালহা প্রমুখ বক্তৃতা করেন।
চট্টগ্রাম,সোমবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO