দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই – ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজে অভাব দেখা দিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। অভাব মানুষের স্বভাব নষ্ট করে। দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই।

আজ সকালে রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যাকাত ইসলামের ফরজ বিধান। কিন্তু দীর্ঘদিন ব্রিটিশ শাসনের কারণে এদেশে যাকাত আদায়ে শৈথিল্য এসেছে। অনেকেই যাকাত আদায়ের বিষয়ে খুবই উদাসীন। এটাকে অনেকে ইচ্ছামাফিক হিসেবে বিবেচনা করে থাকে। এক্ষেত্রে যাকাত আহরণ ও বিতরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সিজেডএমের উদ্যোগকে উপদেষ্টা সাধুবাদ জানান।

যাকাতের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় এক লাখ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। মানুষকে যাকাত আদায়ে উদ্বুদ্ধ করা সম্ভব হলে ১০ বছরের মধ্যে এদেশে ভিক্ষা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সমাজ থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, চোরাচালান, মাদকপাচার প্রভৃতি অপরাধ হ্রাস পাবে। সমাজের চেহারাটাই পাল্টে যাবে। আমাদেরকে আইএমএফ কিংবা আইডিবি ঋণ লাগবে না। আমরা স্বচ্ছল হয়ে যাব। অভাবগ্রস্ত মানুষের ঘরে স্বচ্ছলতার আলো জ্বালাতে পারব। তিনি সামর্থ্যবান মুসলমানদেরকে যাকাত আদায়ের অনুরোধ জানান।

আলেম-ওলামাদেরকে জাতির সম্পদ হিসেবে অভিহিত করে ড. খালিদ বলেন, তারা ঐক্যবদ্ধ হলে সমাজের যেকোন পরিবর্তন ত্বরান্বিত করা সম্ভব। তারা সামাজিক শক্তির প্রতিভূ। তিনি দেশের উন্নয়নে ওলামা-মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ শামসুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে প্যানেল আলোচকের বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মু: মোহাম্মদ ফরীদ উদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের(ইত্তেহাদ) মহাসচিব মুফতি ওবায়দুল্লাহ হামজাহ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা প্রমূখ।

এসেমিনারে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যাকাত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের।

পরে উপদেষ্টা বাংলামটরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় সঞ্জীবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি এ অনুষ্ঠানে মানবিক সমাজ ও বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানান। পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত হতে ৩২ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহণ করছে।
ঢাকা,রোববার ২৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই – ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজে অভাব দেখা দিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। অভাব মানুষের স্বভাব নষ্ট করে। দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই।

আজ সকালে রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যাকাত ইসলামের ফরজ বিধান। কিন্তু দীর্ঘদিন ব্রিটিশ শাসনের কারণে এদেশে যাকাত আদায়ে শৈথিল্য এসেছে। অনেকেই যাকাত আদায়ের বিষয়ে খুবই উদাসীন। এটাকে অনেকে ইচ্ছামাফিক হিসেবে বিবেচনা করে থাকে। এক্ষেত্রে যাকাত আহরণ ও বিতরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সিজেডএমের উদ্যোগকে উপদেষ্টা সাধুবাদ জানান।

যাকাতের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় এক লাখ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। মানুষকে যাকাত আদায়ে উদ্বুদ্ধ করা সম্ভব হলে ১০ বছরের মধ্যে এদেশে ভিক্ষা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সমাজ থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, চোরাচালান, মাদকপাচার প্রভৃতি অপরাধ হ্রাস পাবে। সমাজের চেহারাটাই পাল্টে যাবে। আমাদেরকে আইএমএফ কিংবা আইডিবি ঋণ লাগবে না। আমরা স্বচ্ছল হয়ে যাব। অভাবগ্রস্ত মানুষের ঘরে স্বচ্ছলতার আলো জ্বালাতে পারব। তিনি সামর্থ্যবান মুসলমানদেরকে যাকাত আদায়ের অনুরোধ জানান।

আলেম-ওলামাদেরকে জাতির সম্পদ হিসেবে অভিহিত করে ড. খালিদ বলেন, তারা ঐক্যবদ্ধ হলে সমাজের যেকোন পরিবর্তন ত্বরান্বিত করা সম্ভব। তারা সামাজিক শক্তির প্রতিভূ। তিনি দেশের উন্নয়নে ওলামা-মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ শামসুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে প্যানেল আলোচকের বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মু: মোহাম্মদ ফরীদ উদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের(ইত্তেহাদ) মহাসচিব মুফতি ওবায়দুল্লাহ হামজাহ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা প্রমূখ।

এসেমিনারে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যাকাত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের।

পরে উপদেষ্টা বাংলামটরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় সঞ্জীবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি এ অনুষ্ঠানে মানবিক সমাজ ও বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানান। পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত হতে ৩২ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহণ করছে।
ঢাকা,রোববার ২৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock