রাজধানীর উত্তরায় রামদা নিয়ে দম্পতির ওপর হামলা, ভিডিও ভাইরাল দুজন আটক

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় অপর বাইকে থাকা স্ত্রীর সামনে স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

আটক দুই যুবক হলেন মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
এ ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে হামলাকারীদের উদ্দেশ্যে হাতজোড় করে তাকে বাঁচানোর চেষ্টা করছেন ওই নারী।

সোমবার (১৭ ফেরুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে চারজন যুবক নিয়ন্ত্রণ বিহীনভাবে দুটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে রিকশাচালকের সঙ্গে দুই যুবকদের কথা কাটাকাটি হয়। এর প্রতিবাদ করে অপর মোটরসাইকেলে থাকা দম্পতি। একপর্যায়ে ওই দম্পতির সঙ্গে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবকেরও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চার যুবকের সংবাদে আরও কয়েকজন যুবক ঘটনাস্থলে এসেই রামদা দিয়ে কোপাতে থাকেন ওই নারীর স্বামীকে। এ ঘটনার পরপরই স্থানীয় জনতা দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।তিনি আরও জানান, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় রামদা নিয়ে দম্পতির ওপর হামলা, ভিডিও ভাইরাল দুজন আটক

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় অপর বাইকে থাকা স্ত্রীর সামনে স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

আটক দুই যুবক হলেন মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
এ ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে হামলাকারীদের উদ্দেশ্যে হাতজোড় করে তাকে বাঁচানোর চেষ্টা করছেন ওই নারী।

সোমবার (১৭ ফেরুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে চারজন যুবক নিয়ন্ত্রণ বিহীনভাবে দুটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে রিকশাচালকের সঙ্গে দুই যুবকদের কথা কাটাকাটি হয়। এর প্রতিবাদ করে অপর মোটরসাইকেলে থাকা দম্পতি। একপর্যায়ে ওই দম্পতির সঙ্গে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবকেরও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চার যুবকের সংবাদে আরও কয়েকজন যুবক ঘটনাস্থলে এসেই রামদা দিয়ে কোপাতে থাকেন ওই নারীর স্বামীকে। এ ঘটনার পরপরই স্থানীয় জনতা দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।তিনি আরও জানান, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock