বাড্ডা থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালা

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেত্মাতাদের রেখে কখনো দেশে পরিপূর্ণ সংস্কার সম্ভব নয় মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন বাংলাদেশকে ধ্বংস করে গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সেই প্রেত্মাতাদের রেখে কখনো সংস্কার হয় না।

আমিনুল হক বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেনি। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে পূরণ হয়নি।বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলোতে এখনো পর্যন্ত স্বৈরাচারের প্রেত্মাতারা বসে আছে। সেই আওয়ামী স্বৈরাচারী প্রেত্মাতাদের কারণেই এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের উদ্দেশ্য নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার বার্তা আমাদের সারা বাংলাদেশের তৃণমূল মানুষের দারগোড়ায় পৌঁছে দিতে হবে।

বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল কাদের বাবুর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তহিরুল ইসলাম তুহিন, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য এজিএম শামসুল হক, জাহাঙ্গীর মোল্লা, মাহবুব আলম ভূঁইয়া শাহীন, আবুল কালাম আজাদ, ফারুক হোসাইন ভূঁইয়া, হাজি নাসির উদ্দীন, শামীম পারভেজ, নুরুল হুদা ভূঁইয়া নূরু, ফয়েজ আহমেদ ফরু, মোতালেব হোসেন রতন, মনিরুল আলম রাহিমী, হাফিজুর রহমান শুভ্র, ইব্রাহিম খলিল, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, মহিলা দল ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব অ্যাড রুনা লায়লা রুনা, এ ছাড়াও বাড্ডা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ আতিক প্রমুখ।
ঢাকা,সোমবার ১৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডা থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালা

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেত্মাতাদের রেখে কখনো দেশে পরিপূর্ণ সংস্কার সম্ভব নয় মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন বাংলাদেশকে ধ্বংস করে গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সেই প্রেত্মাতাদের রেখে কখনো সংস্কার হয় না।

আমিনুল হক বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেনি। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে পূরণ হয়নি।বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলোতে এখনো পর্যন্ত স্বৈরাচারের প্রেত্মাতারা বসে আছে। সেই আওয়ামী স্বৈরাচারী প্রেত্মাতাদের কারণেই এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের উদ্দেশ্য নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার বার্তা আমাদের সারা বাংলাদেশের তৃণমূল মানুষের দারগোড়ায় পৌঁছে দিতে হবে।

বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল কাদের বাবুর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তহিরুল ইসলাম তুহিন, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য এজিএম শামসুল হক, জাহাঙ্গীর মোল্লা, মাহবুব আলম ভূঁইয়া শাহীন, আবুল কালাম আজাদ, ফারুক হোসাইন ভূঁইয়া, হাজি নাসির উদ্দীন, শামীম পারভেজ, নুরুল হুদা ভূঁইয়া নূরু, ফয়েজ আহমেদ ফরু, মোতালেব হোসেন রতন, মনিরুল আলম রাহিমী, হাফিজুর রহমান শুভ্র, ইব্রাহিম খলিল, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, মহিলা দল ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব অ্যাড রুনা লায়লা রুনা, এ ছাড়াও বাড্ডা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ আতিক প্রমুখ।
ঢাকা,সোমবার ১৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO