আজ পহেলা ফাল্গুন। প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্তের ছোঁয়া

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। বসন্তের আগমনে কোকিল গাইবে গান, ভ্রমর করবে খেলা। গাছে গাছে থাকবে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতি সাজবে নতুনরূপে। জেগে উঠবে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, নাগলিঙ্গম। বাহারি ফুল আর বাসন্তি রঙে সেজেছে পুরো নগর। মানুষের মনেও লেগেছে বসন্তের ছোঁয়া। পাতা ঝড়ার দিন পেরিয়ে প্রকৃতি আবার সাজছে প্রাণের সঞ্চারে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ১ ফাল্গুন ১৪৩১ দিনপঞ্জিতে পয়লা ফাল্গুন। ধরায় ফাগুন এসেছে গোলাপ-জবা-পারুল-পারিজাতের বুকের পরে। গাছের শাখা-প্রশাখায় পুরনো পাতার ভিড়কে পাশ কাটিয়ে দূর থেকে চেয়ে থাকার মতো তরুণীটি আজ বাসন্তী শাড়িতে বেরুবে জমাট খোঁপায় হলুদ গাঁদার ফুল গুঁজে। তার হাত ভর্তি কাচের চুড়ির রিনিঝিনি শব্দ ঠিক যেন বুকে বাজে। তাকে হাত ধরে রাস্তা পার করা ছেলেটির পরনে থাকবে লাল। হাতে ফুল নিয়ে দু’জনের স্মিত হাসি দিগন্ত পেরুবে! তাতে ব্যাকুলতা জাগবে কোকিলের কুহুতানে।‘এসো এসো বসন্ত, ধরাতলে—আনো মুহু মুহু নব তান, আনো নব প্রাণ, নব গান, আনো গন্ধমদভরে অলস সমীরণ, আনো বিশ্বের অন্তরে অন্তরে, নিবিড় চেতনা’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তের কাছে চেয়েছেন অনেক কিছু। নব প্রাণ, উচ্ছ্বাস আর নব চেতনা বসন্ত ছাড়া কোথায় পাওয়া যাবে। বাংলার প্রকৃতিতে বসন্তের রাজকীয় আবির্ভাব প্রকৃতির পাশাপাশি মানুষের মনকেও আন্দোলিত করে গভীর আবেশে। সে জন্যই বুঝি বসন্তই ঋতুরাজ।

প্রকৃতির নিয়মে ‘দখিন সমীরণের শিহরণ’ জাগাতে আসলো ঋতুরাজ বসন্ত। পলাশ-শিমুল সেজেছে শাখে শাখে ডালে ডালে। সেই সাজ আন্দোলিত করে মানুষের মনকেও।

শীতের রুক্ষ কঠিন বিদায়ে প্রকৃতি সাজে ঋতুরাজ বসন্তের ঢঙে। ফুলের বাগানেও শুরু হয়েছে রঙের খেলা। বসন্তকে বরণ করে নিতে রমনীরা সাজেন ফুলে ফুলে। করোনার দুঃসময় কাটিয়ে আবারও জমবে মেলা সেই প্রত্যাশা তরুণ প্রাণে।বর্ণিল বসন্ত মানুষের মাঝে আনুক ভালোবাসা, অহিংসা আর অসাম্প্রদায়িকতা। ভেঙে দিক বিভেদের সকল দেয়াল। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়, ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’।
ঢাকা,শুক্রবার,১৪ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পহেলা ফাল্গুন। প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্তের ছোঁয়া

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। বসন্তের আগমনে কোকিল গাইবে গান, ভ্রমর করবে খেলা। গাছে গাছে থাকবে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতি সাজবে নতুনরূপে। জেগে উঠবে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, নাগলিঙ্গম। বাহারি ফুল আর বাসন্তি রঙে সেজেছে পুরো নগর। মানুষের মনেও লেগেছে বসন্তের ছোঁয়া। পাতা ঝড়ার দিন পেরিয়ে প্রকৃতি আবার সাজছে প্রাণের সঞ্চারে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ১ ফাল্গুন ১৪৩১ দিনপঞ্জিতে পয়লা ফাল্গুন। ধরায় ফাগুন এসেছে গোলাপ-জবা-পারুল-পারিজাতের বুকের পরে। গাছের শাখা-প্রশাখায় পুরনো পাতার ভিড়কে পাশ কাটিয়ে দূর থেকে চেয়ে থাকার মতো তরুণীটি আজ বাসন্তী শাড়িতে বেরুবে জমাট খোঁপায় হলুদ গাঁদার ফুল গুঁজে। তার হাত ভর্তি কাচের চুড়ির রিনিঝিনি শব্দ ঠিক যেন বুকে বাজে। তাকে হাত ধরে রাস্তা পার করা ছেলেটির পরনে থাকবে লাল। হাতে ফুল নিয়ে দু’জনের স্মিত হাসি দিগন্ত পেরুবে! তাতে ব্যাকুলতা জাগবে কোকিলের কুহুতানে।‘এসো এসো বসন্ত, ধরাতলে—আনো মুহু মুহু নব তান, আনো নব প্রাণ, নব গান, আনো গন্ধমদভরে অলস সমীরণ, আনো বিশ্বের অন্তরে অন্তরে, নিবিড় চেতনা’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তের কাছে চেয়েছেন অনেক কিছু। নব প্রাণ, উচ্ছ্বাস আর নব চেতনা বসন্ত ছাড়া কোথায় পাওয়া যাবে। বাংলার প্রকৃতিতে বসন্তের রাজকীয় আবির্ভাব প্রকৃতির পাশাপাশি মানুষের মনকেও আন্দোলিত করে গভীর আবেশে। সে জন্যই বুঝি বসন্তই ঋতুরাজ।

প্রকৃতির নিয়মে ‘দখিন সমীরণের শিহরণ’ জাগাতে আসলো ঋতুরাজ বসন্ত। পলাশ-শিমুল সেজেছে শাখে শাখে ডালে ডালে। সেই সাজ আন্দোলিত করে মানুষের মনকেও।

শীতের রুক্ষ কঠিন বিদায়ে প্রকৃতি সাজে ঋতুরাজ বসন্তের ঢঙে। ফুলের বাগানেও শুরু হয়েছে রঙের খেলা। বসন্তকে বরণ করে নিতে রমনীরা সাজেন ফুলে ফুলে। করোনার দুঃসময় কাটিয়ে আবারও জমবে মেলা সেই প্রত্যাশা তরুণ প্রাণে।বর্ণিল বসন্ত মানুষের মাঝে আনুক ভালোবাসা, অহিংসা আর অসাম্প্রদায়িকতা। ভেঙে দিক বিভেদের সকল দেয়াল। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়, ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’।
ঢাকা,শুক্রবার,১৪ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO