নিহত আবুল কাশেমের কফিন কাঁধে নিয়ে মিছিল, দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র-জনতার

আওয়ামী লীগের হামলায় নিহত আবুল কাশেমের কফিন কাঁধে নিয়ে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতা। মিছিলে তারা ‘আর নয়-ছয় না করে’ দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারানো কাশেমের জানাজার আগে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা হয়। এরপর মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।

মিছিলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বৈরাচার পতনের ৬ মাস পরেও আমাদের সহযোদ্ধাদের কুপিয়ে হত্যা করা হচ্ছে। গণহত্যাকারী আওয়ামী লীগ এখনো দুঃসাহস দেখাচ্ছে। বিগত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদ এদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এই লাশ সে ত্রাসের ধারাবাহিকতা। জুলাইয়ে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে। হত্যায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ। এতো কিছুর পর আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে যাব।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে আওয়ামী লীগের সকল অপরাধ ও গণহত্যার বিচার করতে হবে এবং দলটির রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। জাতিসংঘ গণহত্যার প্রমাণ বিশ্ববাসীর সামনে হাজির করেছে। দেশিয় ও আন্তর্জাতিক সব শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আজ ফ্যাসিবাদের প্রামাণ্য দলিল আয়নাঘর সবার সামনে এসেছে। জাতিসংঘ গণহত্যার প্রতিবেদন প্রকাশ করেছে। এতকিছুর পরও আওয়ামী লীগের হাতে আমার বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদেরই ব্যর্থতা। আমরা এতদিনে সুবিচার নিশ্চিত করতে পারিনি; আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। বিগত সময়ে শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে এদেশকে ভাড়া দিয়ে রেখেছে। ৫ আগস্টের বিজয়ের পর এ ভূখণ্ডের দখল আমরা পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীরা ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে অন্তত ১৭ জন গুরুতর আহত হন। তাদের একজন কিশোর কাশেম খান। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঢাকা,বুধবার ১২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত আবুল কাশেমের কফিন কাঁধে নিয়ে মিছিল, দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র-জনতার

আওয়ামী লীগের হামলায় নিহত আবুল কাশেমের কফিন কাঁধে নিয়ে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতা। মিছিলে তারা ‘আর নয়-ছয় না করে’ দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারানো কাশেমের জানাজার আগে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা হয়। এরপর মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।

মিছিলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বৈরাচার পতনের ৬ মাস পরেও আমাদের সহযোদ্ধাদের কুপিয়ে হত্যা করা হচ্ছে। গণহত্যাকারী আওয়ামী লীগ এখনো দুঃসাহস দেখাচ্ছে। বিগত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদ এদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এই লাশ সে ত্রাসের ধারাবাহিকতা। জুলাইয়ে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে। হত্যায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ। এতো কিছুর পর আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে যাব।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে আওয়ামী লীগের সকল অপরাধ ও গণহত্যার বিচার করতে হবে এবং দলটির রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। জাতিসংঘ গণহত্যার প্রমাণ বিশ্ববাসীর সামনে হাজির করেছে। দেশিয় ও আন্তর্জাতিক সব শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আজ ফ্যাসিবাদের প্রামাণ্য দলিল আয়নাঘর সবার সামনে এসেছে। জাতিসংঘ গণহত্যার প্রতিবেদন প্রকাশ করেছে। এতকিছুর পরও আওয়ামী লীগের হাতে আমার বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদেরই ব্যর্থতা। আমরা এতদিনে সুবিচার নিশ্চিত করতে পারিনি; আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। বিগত সময়ে শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে এদেশকে ভাড়া দিয়ে রেখেছে। ৫ আগস্টের বিজয়ের পর এ ভূখণ্ডের দখল আমরা পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীরা ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে অন্তত ১৭ জন গুরুতর আহত হন। তাদের একজন কিশোর কাশেম খান। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঢাকা,বুধবার ১২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock