তিন দিনেও খোঁজ মেলেনি গণ অধিকার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক অন্তরের

তিন দিনেও খোঁজ মেলেনি গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের। এ ঘটনায় আতঙ্ক এবং উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। তাদের দাবি সে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম নিয়ে কথা বলছিলেন। শুক্রবার ৮ দফা দাবীতেও দিয়েছিলেন কর্মসূচি। তার আগেই তাকে গুম করা হয়েছে। এ ব্যাপারে অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অন্তরের সন্ধান দাবিতে শনিবার দুপুরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা।
জানা গেছে, কলাপাড়া পৌরশহরের তার ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে অন্তর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামে বাড়ি ফিরছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না তার স্বজনরা। পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এটি পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝামাঝি রজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে পার্কিং করা অবস্থায় পাওয়া যায়। এর কিছুটা দূরে থেকে একটি হেলমেটও উদ্ধার করে। অন্তর উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে মো.সোলাইমান মৃধার ছেলে।
অন্তরের বাবা মো.সোলাইমান বলেন, তার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাকরি সহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করছে।
কলাপাড়া থানার ওসি মো.মাহাম্মদ জুয়েল ইসলাম বলেন, পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে অন্তরকে উদ্ধার করার জন্য।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী,শনিবার ০৮ এইচবি নিউজ ২৪.কম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনেও খোঁজ মেলেনি গণ অধিকার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক অন্তরের

তিন দিনেও খোঁজ মেলেনি গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের। এ ঘটনায় আতঙ্ক এবং উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। তাদের দাবি সে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম নিয়ে কথা বলছিলেন। শুক্রবার ৮ দফা দাবীতেও দিয়েছিলেন কর্মসূচি। তার আগেই তাকে গুম করা হয়েছে। এ ব্যাপারে অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অন্তরের সন্ধান দাবিতে শনিবার দুপুরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা।
জানা গেছে, কলাপাড়া পৌরশহরের তার ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে অন্তর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামে বাড়ি ফিরছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না তার স্বজনরা। পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এটি পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝামাঝি রজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে পার্কিং করা অবস্থায় পাওয়া যায়। এর কিছুটা দূরে থেকে একটি হেলমেটও উদ্ধার করে। অন্তর উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে মো.সোলাইমান মৃধার ছেলে।
অন্তরের বাবা মো.সোলাইমান বলেন, তার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাকরি সহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করছে।
কলাপাড়া থানার ওসি মো.মাহাম্মদ জুয়েল ইসলাম বলেন, পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে অন্তরকে উদ্ধার করার জন্য।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী,শনিবার ০৮ এইচবি নিউজ ২৪.কম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO