গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র-জনতাকে বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা

গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র-জনতাকে বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এতে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিক্ষুব্ধ জনতা মোজাম্মেল হকের ওই বাড়িতে গেলে মসজিদের মাইকে ডাকাত বলে মাইকিং করা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা জনতার ওপর হামলা চালায়। তাদের বেধড়ক মারধর করা হয়। এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ সুযোগে বহিরাগতরা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধি সাংবাদিকদের বলেন, বিদ্যমান পরিস্থিতিতে আর কোনো বাড়িতে যেন হামলার ঘটনা না ঘটে সেজন্য তারা বিভিন্ন এলাকায় লোকজনকে সচেতন করে আসছেন। এরই অংশ হিসেবে ধীরাশ্রম এলাকায়ও তারা সচেতনতা তৈরি করেন এবং অনেককে মোবাইল নম্বরও দেন। এর মধ্যে খবর পান একদল লোক মোজাম্মেল হকের বাড়িতে ঢুকে পড়ে লুটপাট করছে। তখন তাদের থামাতে বৈষম্যবিরোধীদের একদল প্রতিনিধি ওই বাড়িতে আসে। একটি অংশ আগে বাড়িটিতে গিয়ে তাদের থামাতে যায়। এর মধ্যেই হঠাৎ রামদা, ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ‘ধর ধর’ বলে হামলা চালায় একদল যুবক।

ওই প্রতিনিধি অভিযোগ করেন, ঘটনার আড়াই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা যথাযথ ভূমিকা রাখতে পারেনি। হামলা মারধরে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিনে দেশজুড়ে চলমান ঘটনার রেশ ধরে সেখানে ঘটনাটি ঘটেছে। বৈষম্যবিরোধী জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টা তাদের ওপর হামলা করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ১৪ জন আহত হয়েছেন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর,শনিবার ০৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র-জনতাকে বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা

গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র-জনতাকে বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এতে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিক্ষুব্ধ জনতা মোজাম্মেল হকের ওই বাড়িতে গেলে মসজিদের মাইকে ডাকাত বলে মাইকিং করা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা জনতার ওপর হামলা চালায়। তাদের বেধড়ক মারধর করা হয়। এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ সুযোগে বহিরাগতরা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধি সাংবাদিকদের বলেন, বিদ্যমান পরিস্থিতিতে আর কোনো বাড়িতে যেন হামলার ঘটনা না ঘটে সেজন্য তারা বিভিন্ন এলাকায় লোকজনকে সচেতন করে আসছেন। এরই অংশ হিসেবে ধীরাশ্রম এলাকায়ও তারা সচেতনতা তৈরি করেন এবং অনেককে মোবাইল নম্বরও দেন। এর মধ্যে খবর পান একদল লোক মোজাম্মেল হকের বাড়িতে ঢুকে পড়ে লুটপাট করছে। তখন তাদের থামাতে বৈষম্যবিরোধীদের একদল প্রতিনিধি ওই বাড়িতে আসে। একটি অংশ আগে বাড়িটিতে গিয়ে তাদের থামাতে যায়। এর মধ্যেই হঠাৎ রামদা, ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ‘ধর ধর’ বলে হামলা চালায় একদল যুবক।

ওই প্রতিনিধি অভিযোগ করেন, ঘটনার আড়াই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা যথাযথ ভূমিকা রাখতে পারেনি। হামলা মারধরে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিনে দেশজুড়ে চলমান ঘটনার রেশ ধরে সেখানে ঘটনাটি ঘটেছে। বৈষম্যবিরোধী জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টা তাদের ওপর হামলা করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ১৪ জন আহত হয়েছেন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর,শনিবার ০৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO