বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো ফরচুন বরিশাল

বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো ফরচুন বরিশাল।গতবারের ফাইনালে তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল।তবে এবার প্রতিপক্ষ ভিন্ন। ২০২৪/২৫ বিপিএলের ফাইনালে চিটাগাংকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান করে চিটাগাং। জবাবে ৭ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে জয় পায় বরিশাল।

বড় লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু পায় বরিশাল। দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহীদ হৃদয় মিলে পাওয়ার প্লেতে তোলেন চিটাগাংয়ের সমান ৫৭ রান। দুজনের জুটিতে আসে ৭৬ রান। এর মধ্যে তামিম একাই করেন ৫৪ রান। মাত্র ২৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ফিফটি হাঁকান এই বাঁহাতি ওপেনার, যা এই আসরে তার চতুর্থ ফিফটি। তার সমান ফিফটি আছে কেবল ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসানের।

ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। নবম ওভারের শুরুতেই শরিফুল ইসলামের বলে তুলে মারতে গিয়ে খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। ১৪ ম্যাচে তার ৪১৩ রান এবারের আসরে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ রানের মালিক খুলনা টাইগার্সের মোহাম্মদ নাঈম (৫১১)। দুইয়ে থাকা তানজিদ করেছেন ৪৮৫ রান। ৪৩১ রান নিয়ে তিনে চিটাগাংয়ের গ্রাহাম ক্লার্ক।

তামিমকে ফেরানোর ওভারেই সদ্য ক্রিজে আসা দাভিদ মালানকেও বিদায় করেন শরিফুল। ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মালান। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিও নিলে আউটের সিদ্ধান্ত আসে। বরিশাল আরেকটি ধাক্কা খায় একাদশ ওভারে। সেট ব্যাটার হৃদয় ২৮ বলে ৩২ রান করে নাঈম ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন। নাঈম পরের বার বোলিংয়ে এসে বিদায় করেন ৯ বলে ১৬ রান করা মুশফিকুর রহিমকেও।

১৩০ রানে ৪ উইকেট হারানো বরিশালকে শেষদিকে টেনে নেন কাইল মায়ার্স। তার ঝোড়ো ব্যাটিংয়ে ১৫ওভার শেষে দেড়শ পেরিয়ে যায় বরিশাল। চিটাগাংয়ের বোলাররা দেদারসে বাড়তি রানও দিয়েছেন। ওয়াইড, লেগ বাই ও মিস ফিল্ডিংয়ের ফায়দা তুলে নিয়েছে বরিশাল। ক্যারিবীয় তারকা মায়ার্সের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে লক্ষ্যটা নেমে আসে ৩২ রানে। বরিশালের হাতে ছিল ৬ উইকেট।

দারুণ খেলতে থাকা মায়ার্স দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ২৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করে শরিফুলের তৃতীয় শিকার হয়ে মায়ার্স যখন ফেরেন, ১৫ বলে তখনো ২৩ রান দরকার বরিশালের। ওই ওভারেই আরও একবার আঘাত হানেন শরিফুল। বাঁহাতি পেসার লাফিয়ে ওঠা স্লোয়ার বলের লাইন বুঝতে পারেননি মাহমুদউল্লাহ (৭)। বল তার ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের গ্লাভসে জমা হয়।

শেষ ২ ওভারে ২০ রানের লক্ষ্য দাঁড়ায় বরিশালের সামনে। বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেটিকে ৮ বলে ১১ রানে নামিয়ে আনেন রিশাদ হোসেন। মিস ফিল্ডিং আর দারুণ রানিং বিটুইন দ্য উইকেটে পরের বলে আসে ৩ রান। ওভারের শেষ বলে মোহাম্মদ নবীকে স্লোয়ারে পরাস্ত করে মিড অনে খালেদ আহমেদের ক্যাচে পরিণত করেন বিনুরা ফার্নান্দো। শেষ ৬ ওভারে লক্ষ্য নেমে আসে ৮ রানে।

শেষ ওভারে স্লো ওভার রেটের কারণে চার জনের বেশি ফিল্ডার বাইরে রাখতে পারেনি চিটাগাং। প্রথম বলেই বিশাল ছক্কায় সেটিকে হাতের নাগালে নিয়ে আসেন রিশাদ। ৫ বলে ২ রানের লক্ষ্যটা সহজেই পেরিয়ে যায় তারা।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামা চিটাগং পায় উড়ন্ত শুরু। উদ্বোধনী জুটি বেধে ছুটতে থাকেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে। ৩০ বলে ফিফটির দেখা পান ইমন। আর নাফের লাগে ৩৭ বল। ৭৬ বলে ১২১ রানের এই দারুণ জুটি ভাঙেন এবাদত হোসেন। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন নাফে। তিনে নেমে ইমনকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক। লড়াই চালাতে থাকেন তিনিও। গড়েন ৪০ বলে ৭০ রানের জুটি। কিন্তু শেষ ওভারে রান আউট হয়ে আর এগোতে পারেননি। ২৩ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন চিটাগংয়ের এই ব্যাটার। একই ওভারে ২ রান করে ফেরেন শামিম হোসাইন। তবে থেকে যান ইমন। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি।
ক্রীড়া ডেস্ক,শুক্রবার ০৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো ফরচুন বরিশাল

বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো ফরচুন বরিশাল।গতবারের ফাইনালে তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল।তবে এবার প্রতিপক্ষ ভিন্ন। ২০২৪/২৫ বিপিএলের ফাইনালে চিটাগাংকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান করে চিটাগাং। জবাবে ৭ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে জয় পায় বরিশাল।

বড় লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু পায় বরিশাল। দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহীদ হৃদয় মিলে পাওয়ার প্লেতে তোলেন চিটাগাংয়ের সমান ৫৭ রান। দুজনের জুটিতে আসে ৭৬ রান। এর মধ্যে তামিম একাই করেন ৫৪ রান। মাত্র ২৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ফিফটি হাঁকান এই বাঁহাতি ওপেনার, যা এই আসরে তার চতুর্থ ফিফটি। তার সমান ফিফটি আছে কেবল ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসানের।

ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। নবম ওভারের শুরুতেই শরিফুল ইসলামের বলে তুলে মারতে গিয়ে খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। ১৪ ম্যাচে তার ৪১৩ রান এবারের আসরে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ রানের মালিক খুলনা টাইগার্সের মোহাম্মদ নাঈম (৫১১)। দুইয়ে থাকা তানজিদ করেছেন ৪৮৫ রান। ৪৩১ রান নিয়ে তিনে চিটাগাংয়ের গ্রাহাম ক্লার্ক।

তামিমকে ফেরানোর ওভারেই সদ্য ক্রিজে আসা দাভিদ মালানকেও বিদায় করেন শরিফুল। ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মালান। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিও নিলে আউটের সিদ্ধান্ত আসে। বরিশাল আরেকটি ধাক্কা খায় একাদশ ওভারে। সেট ব্যাটার হৃদয় ২৮ বলে ৩২ রান করে নাঈম ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন। নাঈম পরের বার বোলিংয়ে এসে বিদায় করেন ৯ বলে ১৬ রান করা মুশফিকুর রহিমকেও।

১৩০ রানে ৪ উইকেট হারানো বরিশালকে শেষদিকে টেনে নেন কাইল মায়ার্স। তার ঝোড়ো ব্যাটিংয়ে ১৫ওভার শেষে দেড়শ পেরিয়ে যায় বরিশাল। চিটাগাংয়ের বোলাররা দেদারসে বাড়তি রানও দিয়েছেন। ওয়াইড, লেগ বাই ও মিস ফিল্ডিংয়ের ফায়দা তুলে নিয়েছে বরিশাল। ক্যারিবীয় তারকা মায়ার্সের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে লক্ষ্যটা নেমে আসে ৩২ রানে। বরিশালের হাতে ছিল ৬ উইকেট।

দারুণ খেলতে থাকা মায়ার্স দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ২৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করে শরিফুলের তৃতীয় শিকার হয়ে মায়ার্স যখন ফেরেন, ১৫ বলে তখনো ২৩ রান দরকার বরিশালের। ওই ওভারেই আরও একবার আঘাত হানেন শরিফুল। বাঁহাতি পেসার লাফিয়ে ওঠা স্লোয়ার বলের লাইন বুঝতে পারেননি মাহমুদউল্লাহ (৭)। বল তার ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের গ্লাভসে জমা হয়।

শেষ ২ ওভারে ২০ রানের লক্ষ্য দাঁড়ায় বরিশালের সামনে। বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেটিকে ৮ বলে ১১ রানে নামিয়ে আনেন রিশাদ হোসেন। মিস ফিল্ডিং আর দারুণ রানিং বিটুইন দ্য উইকেটে পরের বলে আসে ৩ রান। ওভারের শেষ বলে মোহাম্মদ নবীকে স্লোয়ারে পরাস্ত করে মিড অনে খালেদ আহমেদের ক্যাচে পরিণত করেন বিনুরা ফার্নান্দো। শেষ ৬ ওভারে লক্ষ্য নেমে আসে ৮ রানে।

শেষ ওভারে স্লো ওভার রেটের কারণে চার জনের বেশি ফিল্ডার বাইরে রাখতে পারেনি চিটাগাং। প্রথম বলেই বিশাল ছক্কায় সেটিকে হাতের নাগালে নিয়ে আসেন রিশাদ। ৫ বলে ২ রানের লক্ষ্যটা সহজেই পেরিয়ে যায় তারা।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামা চিটাগং পায় উড়ন্ত শুরু। উদ্বোধনী জুটি বেধে ছুটতে থাকেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে। ৩০ বলে ফিফটির দেখা পান ইমন। আর নাফের লাগে ৩৭ বল। ৭৬ বলে ১২১ রানের এই দারুণ জুটি ভাঙেন এবাদত হোসেন। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন নাফে। তিনে নেমে ইমনকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক। লড়াই চালাতে থাকেন তিনিও। গড়েন ৪০ বলে ৭০ রানের জুটি। কিন্তু শেষ ওভারে রান আউট হয়ে আর এগোতে পারেননি। ২৩ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন চিটাগংয়ের এই ব্যাটার। একই ওভারে ২ রান করে ফেরেন শামিম হোসাইন। তবে থেকে যান ইমন। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি।
ক্রীড়া ডেস্ক,শুক্রবার ০৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO