মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুবদল, ছাত্রদলের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ভাঙচুর চালানো হয়।
জানা গেছে, দুপুর ১টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় যুবদল, ছাত্রদলের নেতৃত্বে মিছিল বের করে ছাত্র-জনতা। পরে একত্রিত হয়ে ভাঙচুর চালায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান ফকু বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে সেই রাগের বহিঃপ্রকাশ সাধারণ জনগণ শেখ হাসিনা ও তার পরিবারের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখবে না। এ জন্যই বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে দলের নেতা-কর্মীরা।
মাদারীপুর,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















