শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না। শুধু সার্টিফিকেট অর্জন করা যায়। এ দুয়ের সম্মিলন ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেমও তৈরি হয় না।

আজ (বুধবার) সকালে রাজধানীর মুগদায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা প্রতিষ্ঠানের ফল ও স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, পৃথিবীর নামীদামী বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই বেসরকারি, এমানের সরকারি বিশ্ববিদ্যালয় খুব একটা নেই। এসকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ধর্ম নির্ভরতা আছে। মুসলমানদের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল আযহার বিশ্ববিদ্যালয়ও মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি শিক্ষার সাথে ধর্মের সংশ্লিষ্টতার ওপর গুরুত্ব আরোপ করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, নৈতিকতাবোধ জাগ্রত করা না গেলে শিক্ষার্থীরা পাশ করার পর অনৈতিক কাজ করবে। তারা অনিয়ম, ঘুষ ও দুর্নীতিতে জড়িয়ে পড়বে। তিনি অসৎপথে যেনতেন উপায়ে অর্থ উপার্জনের চিন্তা ত্যাগ করার জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়ে ফেলেছি। অন্ধ দলীয় রাজনীতি আমাদেরকে শেষ করে দিয়েছে। পৃথিবীর কোন দেশে এরূপ রাজনৈতিক সংস্কৃতি নেই। তিনি নবীন শিক্ষার্থীদেরকে এই সংস্কৃতি পরিহার করে লেখাপড়ায় মনযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া, উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সকল কাজে স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানান।

ভাইস চ্যালেন্সর কাজী আখতার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামসুল আলম, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুল হাই শিকদার, বিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ জারিফ জাফরি প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা,বুধবার ০৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না। শুধু সার্টিফিকেট অর্জন করা যায়। এ দুয়ের সম্মিলন ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেমও তৈরি হয় না।

আজ (বুধবার) সকালে রাজধানীর মুগদায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা প্রতিষ্ঠানের ফল ও স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, পৃথিবীর নামীদামী বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই বেসরকারি, এমানের সরকারি বিশ্ববিদ্যালয় খুব একটা নেই। এসকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ধর্ম নির্ভরতা আছে। মুসলমানদের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল আযহার বিশ্ববিদ্যালয়ও মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি শিক্ষার সাথে ধর্মের সংশ্লিষ্টতার ওপর গুরুত্ব আরোপ করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, নৈতিকতাবোধ জাগ্রত করা না গেলে শিক্ষার্থীরা পাশ করার পর অনৈতিক কাজ করবে। তারা অনিয়ম, ঘুষ ও দুর্নীতিতে জড়িয়ে পড়বে। তিনি অসৎপথে যেনতেন উপায়ে অর্থ উপার্জনের চিন্তা ত্যাগ করার জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়ে ফেলেছি। অন্ধ দলীয় রাজনীতি আমাদেরকে শেষ করে দিয়েছে। পৃথিবীর কোন দেশে এরূপ রাজনৈতিক সংস্কৃতি নেই। তিনি নবীন শিক্ষার্থীদেরকে এই সংস্কৃতি পরিহার করে লেখাপড়ায় মনযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া, উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সকল কাজে স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানান।

ভাইস চ্যালেন্সর কাজী আখতার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামসুল আলম, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুল হাই শিকদার, বিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ জারিফ জাফরি প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা,বুধবার ০৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO