এবার থাই গেম ও ভিসা চক্রের সদস্যরা লাঠি সোটা নিয়ে দফায় দফায় থানায় আক্রমণের চেষ্টা

এবার থাই গেম ও ভিসা চক্রের সদস্যরা লাঠি সোটা নিয়ে দফায় দফায় থানায় আক্রমণের চেষ্টা করেছে। এসময় থানাসহ পার্শ্ববতী এলাকায় আতংক সৃষ্টি হয়। ওয়ারেজ আলী নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করতে আসলে তাদেরকে মারপিট করার জন্য ওই চক্রের সদস্যরা মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে দশটায় দু’ দফায় থানার ভিতরে ঢুকে তাদেরকে আক্রমণের চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান- রাত সাড়ে দশটার দিকে প্রায় শতাধিক ছেলে হাতে লাঠি সোটা নিয়ে থানার দিকে গিয়ে তারা ধর ধর চিৎকার করে থানার ভিতরে প্রবেশ করে। অপর দিকে থানার ভিতরে থাকা কিছু লোক থানার মূলভবনে ছুটে যায়। এসময় স্থানীয় লোকজন ও পুলিশ সদস্য তাদের বাঁধা দিয়ে পিছনে হটিয়ে দেয়। পরে তারা তাদের দলে আরও কিছু লোকজন জড়ো হলে আবারও তারা থানায় ওইসব লোকের উপর ধর ধর ও বিভিন্ন গালিগালাজ করতে করতে থানার প্রধান ফটক দিয়ে থানার ভিতরে প্রবেশ করে। এসময় থানার পার্শ্ববতী দোকানসহ এলাকায় আতংক সৃষ্টি হয়। অনেকে দোকানের সাটার বন্ধ করে রাখে।

অভিযোগ সূত্রে জানা যায়- মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে মুশরুতপানিয়ালপুকুর গ্রামের মাহফুজার রহমানের পুত্র ওয়ারেজ আলী বাড়ী থেকে উপজেলার দিকে আসার সময় আমতলী মোড়ে তার গতিপথ রোধ করে থাই গেম ও ভিসা চক্রের হোতা বেনজির তার দলবল নিয়ে। এসময় তার পকেটে থাকা ১ লক্ষ টাকা পকেট থেকে বের করে নেয়। এ সময় ওয়ারেজের চিৎকারে আঃ রউফ ও সালাম নামে দ্’ুজন এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করাসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাণনাশের চেষ্টা করে।

ওয়ারেজ আলী জানান- এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করতে আসলে বেনজিরের নেতৃত্বে চক্রের সদস্যরা আমাদের মারার জন্য লাঠি সোটা নিয়ে রাত দশ টার টার দিকে প্রথমে আক্রমণের চেষ্টা করে। এসময় তারা থানার ভিতরে লাঠি সোটাসহ দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে আমাদের খুঁজতে থাকে। থানা পুলিশ ও স্থানীয় লোকজন তাদের পিছনে হটিয়ে দেয়। এরপর ওই চক্রের সদস্যরা আবারও রাত সাড়ে দশটার দিকে থানায় আমাদের উপর আক্রমণের চেষ্টা করে ও গালিগালাজ করে। তিনি আরও জানান- থানার ভিতরে আমাদের মারার জন্য আসলেও পুলিশ নিরব ছিল। ওয়ারেজ আরও জানায়- আমার গতিপথ রোধ করে ছিনতাই ও মারপিটের ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছি।

রউফ জানান- আমার ভাগিনা সর্ম্পকে ওয়ারেজকে গতিপথ রোধ করে মারপিট করে তখন আমি এগিয়ে গেলে আমাকেও মারপিট করে বেনজির। পরে মাগরিবের নামাজ পড়তে যাওয়া আমার বড় ভাই সালামকে প্রতারক চক্রের হোতা বেনজির মারপিট করে। থানায় অভিযোগ করতে আসলে থানায় আমাদেরকে দু দফায় মারপিটের জন্য তারা আসে।

অন্যদিকে এ ঘটনার পর বেনজিরের বাবা আব্দুল মালেক গাড়ি ভাংচুর ও টাকা চুরির অভিযোগ এনে চারজনকে আসামী করে থানায় একটি অভিযোগ দিয়েছে।

আব্দুল মালেক জানান-আমার নামিয় গাড়ি ভাংচুর করাসহ টাকা ছিনতাই তারা করেছে।

থানা আক্রমনের কথা শুনে সাধারণ মানুষ সেখানে ছুটে আসে। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় লোকজন ও থানা পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয়। পুলিশের দাবী কৌশলে তাদের হটিয়ে না দিলে বড় ধরণের দূঘর্টনা ঘটার আশংকা ছিল।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান- একটি পক্ষ থানায় অভিযোগ করতে আসলে তাদের উপর অপর পক্ষ আক্রমণের চেষ্টা করে। আমরা কৌশলে পরিস্থিতি শান্ত করেছি, না হলে বড় ধরণের বিশৃংখলা ঘটার আশংকা ছিল। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য যে, ক’দিন আগে থাই গেম ও ভিসা প্রতারক সাহাবুল শ্রমিক থেকে কোটিপতি শিরোনামে দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে ওই চক্রের সদস্যরা স্থানীয় সাংবাদিকদের হুমকী দেয়। এ নিয়ে সাংবাদিকরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। সংবাদের জের ধরে সাহাবুলকে পুলিশ গ্রেফতার করলে আবারও সাংবাদিকদের হুমকি দেয়। কিশোরগঞ্জের সর্বস্তরের জনগণ তার দৃষ্টান্তমূলক শাস্তিসহ অন্য থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।

শাহজাহান সিরাজ,সংবাদদাতা,কিশোরগঞ্জ, নীলফামারী

কিশোরগঞ্জ, বুধবার ৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ২৪.কম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার থাই গেম ও ভিসা চক্রের সদস্যরা লাঠি সোটা নিয়ে দফায় দফায় থানায় আক্রমণের চেষ্টা

এবার থাই গেম ও ভিসা চক্রের সদস্যরা লাঠি সোটা নিয়ে দফায় দফায় থানায় আক্রমণের চেষ্টা করেছে। এসময় থানাসহ পার্শ্ববতী এলাকায় আতংক সৃষ্টি হয়। ওয়ারেজ আলী নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করতে আসলে তাদেরকে মারপিট করার জন্য ওই চক্রের সদস্যরা মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে দশটায় দু’ দফায় থানার ভিতরে ঢুকে তাদেরকে আক্রমণের চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান- রাত সাড়ে দশটার দিকে প্রায় শতাধিক ছেলে হাতে লাঠি সোটা নিয়ে থানার দিকে গিয়ে তারা ধর ধর চিৎকার করে থানার ভিতরে প্রবেশ করে। অপর দিকে থানার ভিতরে থাকা কিছু লোক থানার মূলভবনে ছুটে যায়। এসময় স্থানীয় লোকজন ও পুলিশ সদস্য তাদের বাঁধা দিয়ে পিছনে হটিয়ে দেয়। পরে তারা তাদের দলে আরও কিছু লোকজন জড়ো হলে আবারও তারা থানায় ওইসব লোকের উপর ধর ধর ও বিভিন্ন গালিগালাজ করতে করতে থানার প্রধান ফটক দিয়ে থানার ভিতরে প্রবেশ করে। এসময় থানার পার্শ্ববতী দোকানসহ এলাকায় আতংক সৃষ্টি হয়। অনেকে দোকানের সাটার বন্ধ করে রাখে।

অভিযোগ সূত্রে জানা যায়- মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে মুশরুতপানিয়ালপুকুর গ্রামের মাহফুজার রহমানের পুত্র ওয়ারেজ আলী বাড়ী থেকে উপজেলার দিকে আসার সময় আমতলী মোড়ে তার গতিপথ রোধ করে থাই গেম ও ভিসা চক্রের হোতা বেনজির তার দলবল নিয়ে। এসময় তার পকেটে থাকা ১ লক্ষ টাকা পকেট থেকে বের করে নেয়। এ সময় ওয়ারেজের চিৎকারে আঃ রউফ ও সালাম নামে দ্’ুজন এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করাসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাণনাশের চেষ্টা করে।

ওয়ারেজ আলী জানান- এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করতে আসলে বেনজিরের নেতৃত্বে চক্রের সদস্যরা আমাদের মারার জন্য লাঠি সোটা নিয়ে রাত দশ টার টার দিকে প্রথমে আক্রমণের চেষ্টা করে। এসময় তারা থানার ভিতরে লাঠি সোটাসহ দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে আমাদের খুঁজতে থাকে। থানা পুলিশ ও স্থানীয় লোকজন তাদের পিছনে হটিয়ে দেয়। এরপর ওই চক্রের সদস্যরা আবারও রাত সাড়ে দশটার দিকে থানায় আমাদের উপর আক্রমণের চেষ্টা করে ও গালিগালাজ করে। তিনি আরও জানান- থানার ভিতরে আমাদের মারার জন্য আসলেও পুলিশ নিরব ছিল। ওয়ারেজ আরও জানায়- আমার গতিপথ রোধ করে ছিনতাই ও মারপিটের ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছি।

রউফ জানান- আমার ভাগিনা সর্ম্পকে ওয়ারেজকে গতিপথ রোধ করে মারপিট করে তখন আমি এগিয়ে গেলে আমাকেও মারপিট করে বেনজির। পরে মাগরিবের নামাজ পড়তে যাওয়া আমার বড় ভাই সালামকে প্রতারক চক্রের হোতা বেনজির মারপিট করে। থানায় অভিযোগ করতে আসলে থানায় আমাদেরকে দু দফায় মারপিটের জন্য তারা আসে।

অন্যদিকে এ ঘটনার পর বেনজিরের বাবা আব্দুল মালেক গাড়ি ভাংচুর ও টাকা চুরির অভিযোগ এনে চারজনকে আসামী করে থানায় একটি অভিযোগ দিয়েছে।

আব্দুল মালেক জানান-আমার নামিয় গাড়ি ভাংচুর করাসহ টাকা ছিনতাই তারা করেছে।

থানা আক্রমনের কথা শুনে সাধারণ মানুষ সেখানে ছুটে আসে। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় লোকজন ও থানা পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয়। পুলিশের দাবী কৌশলে তাদের হটিয়ে না দিলে বড় ধরণের দূঘর্টনা ঘটার আশংকা ছিল।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান- একটি পক্ষ থানায় অভিযোগ করতে আসলে তাদের উপর অপর পক্ষ আক্রমণের চেষ্টা করে। আমরা কৌশলে পরিস্থিতি শান্ত করেছি, না হলে বড় ধরণের বিশৃংখলা ঘটার আশংকা ছিল। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য যে, ক’দিন আগে থাই গেম ও ভিসা প্রতারক সাহাবুল শ্রমিক থেকে কোটিপতি শিরোনামে দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে ওই চক্রের সদস্যরা স্থানীয় সাংবাদিকদের হুমকী দেয়। এ নিয়ে সাংবাদিকরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। সংবাদের জের ধরে সাহাবুলকে পুলিশ গ্রেফতার করলে আবারও সাংবাদিকদের হুমকি দেয়। কিশোরগঞ্জের সর্বস্তরের জনগণ তার দৃষ্টান্তমূলক শাস্তিসহ অন্য থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।

শাহজাহান সিরাজ,সংবাদদাতা,কিশোরগঞ্জ, নীলফামারী

কিশোরগঞ্জ, বুধবার ৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO