সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থী। পাশাপাশি আজও বাঁশ দিয়ে কলেজের সামনের রাস্তা অবরোধ করেছেন তারা।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তারা মহাখালী-গুলশান সড়কের তিতুমীর কলেজের সামনে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেন। এতে মহাখালী-গুলশান সড়কে যান চলচল বন্ধ হয়ে গেছে।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তবে রাস্তা অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয়। তাদের বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়। পাশাপাশি বিরক্তিও প্রকাশ করতে দেখা যায়।
ঢাকা,রোববার ০২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















