যুক্তরাষ্ট্রে এবার দেশটির ফিলাডেলফিয়া শহরের উত্তর-পূর্ব অংশে একটি ছোট মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিধ্বস্ত হয়।
জানা গেছে উড়োজাহাজটিতে চারজন ক্রু, একটি শিশু রোগী এবং রোগীর একজন সঙ্গী ছিল। জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্সের মুখপাত্র শাই গোল্ড জানিয়েছেন, শিশুটি এতদিন জীবনশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিল, ওই উড়োজাহাজ করে তারা মেক্সিকোর টিজুয়ানার ফিরছিল।
এই দুর্ঘটনার মাত্র দুই দিন আগে, ওয়াশিংটন ডিসিতে একটি বাণিজ্যিক জেট এবং সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে, যেখানে ৬৭ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনাস্থলে আগুনে পুড়ে যাওয়া ভবন এবং আহত মানুষদের আহাজারিতে ও বাসিন্দাদের ভিড়ের কারণে একটি বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বিমানটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।
শিশুটির সঙ্গে তার মা, দুইজন পাইলট এবং একজন ডাক্তার ছিল। একটি দাতব্য সংস্থা তার চিকিৎসার খরচ বহন করছিল।
ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার জানান তার কর্মকর্তারা এখনো মৃত্যুর সংখ্যা জানতে পারেনি।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ০১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















