সিরাজগঞ্জে দাওয়াত খেতে যাওয়ার সময় বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও বোনের

সিরাজগঞ্জে অটোভ্যানযোগে দাওয়াত খেতে যাওয়ার সময় মুলিবাড়ী ওভারব্রীজের কাছে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও বোনের। এ ঘটনায় ওই পরিবারের দুজনসহ আরও চারজন আহত হয়েছেন।শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী ওভারব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের গোলাম মো্স্তফার ছেলে শফিকুল ইসলাম (৪৫), শফিকুলের স্ত্রী সুমনা খাতুন (৩৮) ও শফিকুলের বোন লাকী খাতুন (২৭)। আহতরা হলেন, শফিকুলের মা রঙ্গীলা, একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ভ্যানচালক নুর ইসলাম, রফিকুল ইসলামের মেয়ে জোবাইয়দা খাতুন। জোবাইয়াদার মেয়ে রাইসা (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম প্রায় এক বছর আগে দেশে ফেরেন। ৮ মাস আগে সুমনা খাতুনকে বিয়ে করেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে পরিবারের সবাইকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে মামাশ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন শফিকুল। যাবার পথে মুলিবাড়ী ওভারব্রিজ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে রাজশাহীগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ভ্যানচালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানেই তিনজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার বলেন, হাসপাতালে আনার পথে দুজন এবং হাসপাতালে অপরজন মারা গেছেন। আহতরা সবাই আশংকামুক্ত। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মুলিবাড়ী ওভারব্রিজ এলাকায় একটি অজ্ঞাতনামা বাস ৬ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকসহ সকল ভ্যানযাত্রী আহত হয়। হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা একই পরিবারের।
সিরাজগঞ্জ,শুক্রবার ৩১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দাওয়াত খেতে যাওয়ার সময় বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও বোনের

সিরাজগঞ্জে অটোভ্যানযোগে দাওয়াত খেতে যাওয়ার সময় মুলিবাড়ী ওভারব্রীজের কাছে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও বোনের। এ ঘটনায় ওই পরিবারের দুজনসহ আরও চারজন আহত হয়েছেন।শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী ওভারব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের গোলাম মো্স্তফার ছেলে শফিকুল ইসলাম (৪৫), শফিকুলের স্ত্রী সুমনা খাতুন (৩৮) ও শফিকুলের বোন লাকী খাতুন (২৭)। আহতরা হলেন, শফিকুলের মা রঙ্গীলা, একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ভ্যানচালক নুর ইসলাম, রফিকুল ইসলামের মেয়ে জোবাইয়দা খাতুন। জোবাইয়াদার মেয়ে রাইসা (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম প্রায় এক বছর আগে দেশে ফেরেন। ৮ মাস আগে সুমনা খাতুনকে বিয়ে করেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে পরিবারের সবাইকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে মামাশ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন শফিকুল। যাবার পথে মুলিবাড়ী ওভারব্রিজ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে রাজশাহীগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ভ্যানচালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানেই তিনজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার বলেন, হাসপাতালে আনার পথে দুজন এবং হাসপাতালে অপরজন মারা গেছেন। আহতরা সবাই আশংকামুক্ত। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মুলিবাড়ী ওভারব্রিজ এলাকায় একটি অজ্ঞাতনামা বাস ৬ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকসহ সকল ভ্যানযাত্রী আহত হয়। হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা একই পরিবারের।
সিরাজগঞ্জ,শুক্রবার ৩১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO