প্রতারক সাহাবুল জেলে গেলেও অন্য প্রতারকরা বহাল তবিয়তে

থাই লটারী ও ভিসা প্রতারক চক্রের হোতা সাহাবুলকে পুলিশ গ্রেফতার করে পুরনো একটি মামলায় জেলহাজতে প্রেরণ করায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে থাই লটারী ও ভিসা প্রতারক সাহাবুলের বিরুদ্ধে নতুন মামলা দায়ের না হওয়ায় এ চক্রটির দৌরত্ম্য বৃদ্ধির আশংকাও করছে এলাবাসী। ফলে অন্য প্রতারকরা রয়েছে বহাল তবিয়তে।
সূত্র জানায়-থাই লটারী ও ভিসা প্রতারক সাহাবুল ইসলাম র্দীঘদিন ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে থাই লটারীতে বিজয়ী করে দেয়া ও জাল ভিসা করে দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ধনকুবের বনে যান। এছাড়া সে অত্র এলাকার থাই গেম ও ভিসা চক্রের মূল হোতা। তাঁর অধীনে শতাধিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। সে থাই ও ভিসা চক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসীদের কখনও লটারী পেয়ে দেয়া আবার কখনও ভুয়া ভিসা প্রদর্শন পূর্বক প্রবাসীদের নিঃস্ব করে অর্থ হাতিয়ে নিয়েছে। কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থের দৌরত্ম্যে বিভিন্ন অপরাধসহ ক্ষমতার আধিপত্য বিস্তার করে স্থানীয় শান্তিকামি সাধারণ জনগনের মাঝে রাম রাজত্ব কায়েম করছিল। এছাড়া সে সাংবাদিক, ওসি, পুলিশ সুপার, পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ বিভিন্নজনের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করেছে বলে জানা গেছে। সে অনেককে জিম্মি করেও অপরাধ কার্যক্রম চালিয়ে গেছে।
বিশ্বস্ত সূত্র জানায়- প্রতারক সাহাবুলের চক্রটি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ চক্রটি ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়েও ইতোমধ্যে মানুষজনকে জিম্মি করে প্রতারণা করেছে।
পুলিশ সূত্র জানায়- এ চক্রটি সৈয়দপুর, জলঢাকা, পার্বতীপুর, তারাগঞ্জ ও কিশোরগঞ্জের ক’জনকে সাথে নিয়ে ভুয়া ডিবি পুলিশ চক্র গঠন করে বলে জানা যায়। এ চক্রটি থাই লটারী ও ভিসা প্রতারণা করে বিভিন্ন প্রবাসীর কাছে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে। তাদের এ চক্রটির দৌরত্ম্যে অনেকে কোনঠাসা। তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না।
নিতাই ইউনিয়নের ইউপি সদস্য শাফিউল ইসলাম জানান- তাদের দৌরত্ম্যে জনগণ অতিষ্ঠ। আমি প্রথমে তাদের বিরুদ্ধে বলেছি। এদের রোঁধ করা না হলে অনেক মানুষ প্রতারিত হয়ে নিঃস্ব হবে ও হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।
নাগরিক কমিটির কিশোরগঞ্জ উপজেলা সংগঠক আব্দুল কাইয়ুম বলেন- সাহাবুল একজন থাই গেম ও ভিসা প্রতারণার সম্রাট। তার মোবাইল ও কম্পিউটারে থাই গেম ও ভিসা প্রতারণার তথ্য পাওয়ার পরেও তার বিরুদ্ধে কোন সাইবার নিরাপত্তা আইনে মামলা না হওয়ায় আমরা সাধারণ মানুষ অসন্তোষ। কারণ তাকে পুরনো যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তার ফাকফোকর দিয়ে সে কয়েক দিনের মধ্যে জামিনে মুক্ত হতে পারেন। ফলে ওই চক্রটির চৌরাত্ম্য আরও বাড়বে। এছাড়া এ এলাকায় অন্য যারা থাই গেম ও ভিসা প্রতারণার সাথে জড়িত তাদের দৌরত্ম্যে অনেকে নিঃস্ব হবে। অনেকে আবার থাই গেম ও ভিসা প্রতারণার সাথে জড়িয়ে পড়তে পারে বলে আমার আশংকা।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন- পুরাতন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানোয় অল্প ক’দিনের মধ্যে সে জেল থেকে বের হয়ে আরও বে-পড়য়া হতে পারে। সে তাঁতী লীগের নেতা, থাই গেম ও ভিসা প্রতারক প্রমাণিত। সে সহ সকল থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবী করছি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান- তাকে ২৪ সালের একটি সাইবার নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনি জটিলতায় থানায় নতুনভাবে মামলা নেয়া সম্ভব হয়নি। তবে থাই গেম ও ভিসা প্রতারকদের আইনের আওতায় নেয়া হবে।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,বুধবার ২৯ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারক সাহাবুল জেলে গেলেও অন্য প্রতারকরা বহাল তবিয়তে

থাই লটারী ও ভিসা প্রতারক চক্রের হোতা সাহাবুলকে পুলিশ গ্রেফতার করে পুরনো একটি মামলায় জেলহাজতে প্রেরণ করায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে থাই লটারী ও ভিসা প্রতারক সাহাবুলের বিরুদ্ধে নতুন মামলা দায়ের না হওয়ায় এ চক্রটির দৌরত্ম্য বৃদ্ধির আশংকাও করছে এলাবাসী। ফলে অন্য প্রতারকরা রয়েছে বহাল তবিয়তে।
সূত্র জানায়-থাই লটারী ও ভিসা প্রতারক সাহাবুল ইসলাম র্দীঘদিন ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে থাই লটারীতে বিজয়ী করে দেয়া ও জাল ভিসা করে দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ধনকুবের বনে যান। এছাড়া সে অত্র এলাকার থাই গেম ও ভিসা চক্রের মূল হোতা। তাঁর অধীনে শতাধিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। সে থাই ও ভিসা চক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসীদের কখনও লটারী পেয়ে দেয়া আবার কখনও ভুয়া ভিসা প্রদর্শন পূর্বক প্রবাসীদের নিঃস্ব করে অর্থ হাতিয়ে নিয়েছে। কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থের দৌরত্ম্যে বিভিন্ন অপরাধসহ ক্ষমতার আধিপত্য বিস্তার করে স্থানীয় শান্তিকামি সাধারণ জনগনের মাঝে রাম রাজত্ব কায়েম করছিল। এছাড়া সে সাংবাদিক, ওসি, পুলিশ সুপার, পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ বিভিন্নজনের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করেছে বলে জানা গেছে। সে অনেককে জিম্মি করেও অপরাধ কার্যক্রম চালিয়ে গেছে।
বিশ্বস্ত সূত্র জানায়- প্রতারক সাহাবুলের চক্রটি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ চক্রটি ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়েও ইতোমধ্যে মানুষজনকে জিম্মি করে প্রতারণা করেছে।
পুলিশ সূত্র জানায়- এ চক্রটি সৈয়দপুর, জলঢাকা, পার্বতীপুর, তারাগঞ্জ ও কিশোরগঞ্জের ক’জনকে সাথে নিয়ে ভুয়া ডিবি পুলিশ চক্র গঠন করে বলে জানা যায়। এ চক্রটি থাই লটারী ও ভিসা প্রতারণা করে বিভিন্ন প্রবাসীর কাছে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে। তাদের এ চক্রটির দৌরত্ম্যে অনেকে কোনঠাসা। তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না।
নিতাই ইউনিয়নের ইউপি সদস্য শাফিউল ইসলাম জানান- তাদের দৌরত্ম্যে জনগণ অতিষ্ঠ। আমি প্রথমে তাদের বিরুদ্ধে বলেছি। এদের রোঁধ করা না হলে অনেক মানুষ প্রতারিত হয়ে নিঃস্ব হবে ও হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।
নাগরিক কমিটির কিশোরগঞ্জ উপজেলা সংগঠক আব্দুল কাইয়ুম বলেন- সাহাবুল একজন থাই গেম ও ভিসা প্রতারণার সম্রাট। তার মোবাইল ও কম্পিউটারে থাই গেম ও ভিসা প্রতারণার তথ্য পাওয়ার পরেও তার বিরুদ্ধে কোন সাইবার নিরাপত্তা আইনে মামলা না হওয়ায় আমরা সাধারণ মানুষ অসন্তোষ। কারণ তাকে পুরনো যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তার ফাকফোকর দিয়ে সে কয়েক দিনের মধ্যে জামিনে মুক্ত হতে পারেন। ফলে ওই চক্রটির চৌরাত্ম্য আরও বাড়বে। এছাড়া এ এলাকায় অন্য যারা থাই গেম ও ভিসা প্রতারণার সাথে জড়িত তাদের দৌরত্ম্যে অনেকে নিঃস্ব হবে। অনেকে আবার থাই গেম ও ভিসা প্রতারণার সাথে জড়িয়ে পড়তে পারে বলে আমার আশংকা।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন- পুরাতন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানোয় অল্প ক’দিনের মধ্যে সে জেল থেকে বের হয়ে আরও বে-পড়য়া হতে পারে। সে তাঁতী লীগের নেতা, থাই গেম ও ভিসা প্রতারক প্রমাণিত। সে সহ সকল থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবী করছি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান- তাকে ২৪ সালের একটি সাইবার নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনি জটিলতায় থানায় নতুনভাবে মামলা নেয়া সম্ভব হয়নি। তবে থাই গেম ও ভিসা প্রতারকদের আইনের আওতায় নেয়া হবে।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,বুধবার ২৯ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock