গ্রামীন নারীদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ

গ্রামীন নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ১৯ জনের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ করা হয়েছে। কোন নারীকে সৌর চালিত ইনকিউবেটর, কোন নারীকে কৃষি কাজে ব্যবহৃর সেচ পাম্প, আবার কারো হাতে তুলে দেয়া হয়েছে সেলাই মেশিন। একশনএইড বাংলাদেশ’র সহযোগীতায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজনের উদ্যোগে বুধবার দুপুরে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় এসব সরঞ্জাম অনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লব সভাপতি মো.হুমায়ুন কবির, সাধারন সম্পাদক এস এম মোররফ হোসেন মিন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার। এছাড় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.টিনু মৃধা, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মাস্টার, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, লেডিস ক্লাব’র সভাপতি সুমাইয়া ফাহিমুন এমাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রান্তজন’র ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ জানান, উপকরণের মধ্যে রয়েছে সৌর চালিত ৪০০ ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর, ২ টি সেচ পাম্প, ৬ টি সেলাই মেশিন। সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন। এছাড়া প্রতি পাম্প মেশিন ৩ জন নারী পরিচালনা করবে।
মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে, পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় এ উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২’’ প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, প্রান্তজন একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ২৯ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীন নারীদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ

গ্রামীন নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ১৯ জনের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ করা হয়েছে। কোন নারীকে সৌর চালিত ইনকিউবেটর, কোন নারীকে কৃষি কাজে ব্যবহৃর সেচ পাম্প, আবার কারো হাতে তুলে দেয়া হয়েছে সেলাই মেশিন। একশনএইড বাংলাদেশ’র সহযোগীতায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজনের উদ্যোগে বুধবার দুপুরে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় এসব সরঞ্জাম অনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লব সভাপতি মো.হুমায়ুন কবির, সাধারন সম্পাদক এস এম মোররফ হোসেন মিন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার। এছাড় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.টিনু মৃধা, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মাস্টার, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, লেডিস ক্লাব’র সভাপতি সুমাইয়া ফাহিমুন এমাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রান্তজন’র ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ জানান, উপকরণের মধ্যে রয়েছে সৌর চালিত ৪০০ ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর, ২ টি সেচ পাম্প, ৬ টি সেলাই মেশিন। সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন। এছাড়া প্রতি পাম্প মেশিন ৩ জন নারী পরিচালনা করবে।
মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে, পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় এ উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২’’ প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, প্রান্তজন একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ২৯ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO