বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক মিরপুর এলাকায় আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মহানগর পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে হাজির করে।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় গত ১৯ জুলাই আন্দোলনে অংশ নেন আসিফ। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান।
ঢাকা,বুধবার ২৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















