৬ দফা দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা কলেজে শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা।

সংবাদ সম্মেলনে ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শায়না বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাবির শিক্ষার্থীরা এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকার পরেও ৭ কলেজের সঙ্গে এমন আচারণ কামনা করি না।

সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

এ সময় দাবি আদায়ে বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী সজিব উদ্দিন বলেন, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবসহ হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছে। এই ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আমরা এই হামলার ঘটনায় জড়িত পুলিশ ও ঢাবি শিক্ষার্থীদের শাস্তির দাবি জানাচ্ছি। আগামী ৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে সাত কলেজের শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।
ঢাকা,সোমবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ দফা দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা কলেজে শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা।

সংবাদ সম্মেলনে ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শায়না বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাবির শিক্ষার্থীরা এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকার পরেও ৭ কলেজের সঙ্গে এমন আচারণ কামনা করি না।

সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

এ সময় দাবি আদায়ে বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী সজিব উদ্দিন বলেন, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবসহ হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছে। এই ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আমরা এই হামলার ঘটনায় জড়িত পুলিশ ও ঢাবি শিক্ষার্থীদের শাস্তির দাবি জানাচ্ছি। আগামী ৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে সাত কলেজের শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।
ঢাকা,সোমবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO