স্কুলের জায়গায় শিক্ষকের স্থাপনা নির্মাণের চেষ্টা,থানায় অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে আর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের বিরুদ্ধে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই সহকারি শিক্ষক ও তার স্বামীর বিরুদ্ধে স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে বলে থানাসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দুরাকুটি মোসলেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়- ছিটরাজিব পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমিলি আক্তার ও তার স্বামী ছাদেকুল ইসলাম বাবু শুক্র এবং শনিবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুরাকুটি মোসলেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। রোববার ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে পাঁকা স্থাপনার কাজ করা হচ্ছে। তিনি ওই সহকারি শিক্ষক ও তার স্বামীকে কাজ বন্ধ করার কথা বললে তাকে ওই শিক্ষিকা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারপিট করার জন্য উদ্যত হয়। পরবর্তীতে ২১ জানুয়ারি সহকারি শিক্ষা অফিসার ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিক্ষিককে কাজ বন্ধ করতে বলেন। ওই শিক্ষিকা এমিলি আক্তার মৌখিক নিষেধ অমান্য করে আবারও ২৫ জানুয়ারি শনিবার স্কুল বন্ধ থাকার সুবাদে স্থাপনার কাজটি শেষ করার চেষ্টা করে। খবর পেয়ে সংশ্লিষ্ট
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল হুদা কিশোরগঞ্জ থানায় ওই শিক্ষক এমিলি আক্তার ও তার স্বামী সাদিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ করে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান।
অভিযুক্ত শিক্ষিক এমিলি আক্তার গণমাধ্যমকর্মীদের জানান- আমাদের বাড়ি আগেই করা ছিল। আমরা বারান্দা করছি। স্কুলের জায়গা আমরা দিয়েছি, তাই কাজ করছি। ওই স্থাপনার জায়গা স্কুলের হলে আমরা জায়গা দিব। স্কুল বন্ধের দিন শুক্র ও শনিবার কাজ করছেন কেন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
দুরাকুটি মোসলেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল হুদা জানান- তারা জমিদাতা দাবী করে স্কুলের চিহ্নিত সীমানার জায়গা অবৈধভাবে দখল করে স্কুল বন্ধের দিন কাজ করে। আমি স্কুল খোলার দিন স্কুলে গিয়ে স্থাপনা নির্মাণে নিষেধ করলে আমাকে গালিগালাজ করে। তারা আবারও স্কুল বন্ধের দিন গতকাল কাজ শুরু করেন। আমি আবারও কাজ বন্ধের কথা বললে ওই শিক্ষক এমিলি আক্তার বলেন- কত স্কুলের জায়গা মানুষ দখল করছে। আমিতো সামান্য কাজ করছি। আপনারা কেন বাঁধা দিচ্ছেন। জমি দাতাতো আমরাই। পরে তাদের সাথে ঝগড়া না বাড়িয়ে থানায় অভিযোগ করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানান- লিখিত অভিযোগ পেয়েছি। আমরা স্থাপনা নির্মাণে নিষেধ করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন- তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,রোববার ২৬ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের জায়গায় শিক্ষকের স্থাপনা নির্মাণের চেষ্টা,থানায় অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে আর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের বিরুদ্ধে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই সহকারি শিক্ষক ও তার স্বামীর বিরুদ্ধে স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে বলে থানাসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দুরাকুটি মোসলেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়- ছিটরাজিব পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমিলি আক্তার ও তার স্বামী ছাদেকুল ইসলাম বাবু শুক্র এবং শনিবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুরাকুটি মোসলেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। রোববার ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে পাঁকা স্থাপনার কাজ করা হচ্ছে। তিনি ওই সহকারি শিক্ষক ও তার স্বামীকে কাজ বন্ধ করার কথা বললে তাকে ওই শিক্ষিকা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারপিট করার জন্য উদ্যত হয়। পরবর্তীতে ২১ জানুয়ারি সহকারি শিক্ষা অফিসার ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিক্ষিককে কাজ বন্ধ করতে বলেন। ওই শিক্ষিকা এমিলি আক্তার মৌখিক নিষেধ অমান্য করে আবারও ২৫ জানুয়ারি শনিবার স্কুল বন্ধ থাকার সুবাদে স্থাপনার কাজটি শেষ করার চেষ্টা করে। খবর পেয়ে সংশ্লিষ্ট
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল হুদা কিশোরগঞ্জ থানায় ওই শিক্ষক এমিলি আক্তার ও তার স্বামী সাদিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ করে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান।
অভিযুক্ত শিক্ষিক এমিলি আক্তার গণমাধ্যমকর্মীদের জানান- আমাদের বাড়ি আগেই করা ছিল। আমরা বারান্দা করছি। স্কুলের জায়গা আমরা দিয়েছি, তাই কাজ করছি। ওই স্থাপনার জায়গা স্কুলের হলে আমরা জায়গা দিব। স্কুল বন্ধের দিন শুক্র ও শনিবার কাজ করছেন কেন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
দুরাকুটি মোসলেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল হুদা জানান- তারা জমিদাতা দাবী করে স্কুলের চিহ্নিত সীমানার জায়গা অবৈধভাবে দখল করে স্কুল বন্ধের দিন কাজ করে। আমি স্কুল খোলার দিন স্কুলে গিয়ে স্থাপনা নির্মাণে নিষেধ করলে আমাকে গালিগালাজ করে। তারা আবারও স্কুল বন্ধের দিন গতকাল কাজ শুরু করেন। আমি আবারও কাজ বন্ধের কথা বললে ওই শিক্ষক এমিলি আক্তার বলেন- কত স্কুলের জায়গা মানুষ দখল করছে। আমিতো সামান্য কাজ করছি। আপনারা কেন বাঁধা দিচ্ছেন। জমি দাতাতো আমরাই। পরে তাদের সাথে ঝগড়া না বাড়িয়ে থানায় অভিযোগ করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানান- লিখিত অভিযোগ পেয়েছি। আমরা স্থাপনা নির্মাণে নিষেধ করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন- তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,রোববার ২৬ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO