পল্লবীতে চাঞ্চল্যকর ব্লেড বাবু হত্যাকাণ্ডের আরেক আসামি ‘কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনার মামলায় আরেক অন্যতম আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে (১৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।

রোববার (২৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জানুয়ারি) রাত ১টার দিকে পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে পল্লবী এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভিকটিম মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। আর রোববার রাত ১টায় বাবু হত্যা মামলার ৭ নম্বর আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে গ্রেপ্তার করা হয়।
ঢাকা,রোববার ২৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে চাঞ্চল্যকর ব্লেড বাবু হত্যাকাণ্ডের আরেক আসামি ‘কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনার মামলায় আরেক অন্যতম আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে (১৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।

রোববার (২৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জানুয়ারি) রাত ১টার দিকে পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে পল্লবী এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভিকটিম মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। আর রোববার রাত ১টায় বাবু হত্যা মামলার ৭ নম্বর আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে গ্রেপ্তার করা হয়।
ঢাকা,রোববার ২৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock