প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। একইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত নতুন এ দিন ধার্য করেন। এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। এছাড়া তার জামিন চেয়ে আরেকটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
ঢাকা,রোববার ২৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















