গাজীপুরের সারাবো এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে যানবাহন ভাঙচুর ও কারখানায় আগুন দিলেন বেক্সিমকোর শ্রমিকেরা

গাজীপুরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা একটি পোশাক কারখানা এবং বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

শ্রমিকদের হামলায় গাজীপুরের স্থানীয় ৪ জন সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে চন্দ্রা- নবীনগর সড়কে এ ঘটনা ঘটেছে।পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কিছুদিন ধরে বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ করে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খুলে দেয়নি। একপর্যায়ে বুধবার বিকেলে ওই কারখানার শত শত শ্রমিক কারখানার সামনে জড়ো হয়। পরে শ্রমিকরা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিতির স্বাভাবিক হয়।

এছাড়াও শ্রমিকরা কাশিমপুরের চক্রবর্তী এলাকায় গ্রামীণ ফেব্রিক্স নামে একটি কারখানায় অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শ্রমিকরা বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এছাড়াও একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করেছে। পরে পুলিশ রাত সাড়ে ৮ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর,বুধবার ২২ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের সারাবো এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে যানবাহন ভাঙচুর ও কারখানায় আগুন দিলেন বেক্সিমকোর শ্রমিকেরা

গাজীপুরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা একটি পোশাক কারখানা এবং বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

শ্রমিকদের হামলায় গাজীপুরের স্থানীয় ৪ জন সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে চন্দ্রা- নবীনগর সড়কে এ ঘটনা ঘটেছে।পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কিছুদিন ধরে বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ করে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খুলে দেয়নি। একপর্যায়ে বুধবার বিকেলে ওই কারখানার শত শত শ্রমিক কারখানার সামনে জড়ো হয়। পরে শ্রমিকরা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিতির স্বাভাবিক হয়।

এছাড়াও শ্রমিকরা কাশিমপুরের চক্রবর্তী এলাকায় গ্রামীণ ফেব্রিক্স নামে একটি কারখানায় অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শ্রমিকরা বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এছাড়াও একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করেছে। পরে পুলিশ রাত সাড়ে ৮ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর,বুধবার ২২ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock