বিয়েতে আরোপিত কর বাতিল,কাবিননামায় ‘কুমারী’ শব্দ প্রত্যাহার-উপদেষ্টা ড. আসিফ নজরুল

বিয়েতে আরোপিত কর বাতিল করা হয়েছে এবং বিয়ের কাবিননামায় ‘কুমারী’ শব্দ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি, বিয়ের কাবিননামায় এখন থেকে শুধু অবিবাহিত শব্দ থাকবে। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে।আইন উপদেষ্টা বলেন, ‘বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর বাতিল করেছে।’

এতদিন বিবাহ নিবন্ধন ফরমের (নিকাহনামা) একাংশে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না, তা জানাতে হয়। এখন সেই ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর। তাই এটিকে অবিবাহিত করা হয়েছে।’আসিফ নজরুল আরও বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি আইন লঙ্ঘন হবে। ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক সহায়তা নেবো।

আইন উপদেষ্টা বলেন, সারাদেশে গায়েবি মামলা বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে ২৫টি জেলায় আড়াই হাজার গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করা হবে। এছাড়া সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে ৩৩২টি মামলা চিহ্নিত করে এ সপ্তাহে ৩১২টি প্রত্যাহার করা হয়েছে।

আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এ গেজেট অনুযায়ী আপিল বিভাগ ও আটর্নি জেনারেলসহ ৬ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। দক্ষ ও যোগ্য লোকদের নিয়োগ বাছাই করার পর সাক্ষাৎকার নেবে কমিশন। নীতিমালার আলোকে যে কেউ আবেদন করতে পারবে।
ঢাকা,মঙ্গলবার ২১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে আরোপিত কর বাতিল,কাবিননামায় ‘কুমারী’ শব্দ প্রত্যাহার-উপদেষ্টা ড. আসিফ নজরুল

বিয়েতে আরোপিত কর বাতিল করা হয়েছে এবং বিয়ের কাবিননামায় ‘কুমারী’ শব্দ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি, বিয়ের কাবিননামায় এখন থেকে শুধু অবিবাহিত শব্দ থাকবে। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে।আইন উপদেষ্টা বলেন, ‘বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর বাতিল করেছে।’

এতদিন বিবাহ নিবন্ধন ফরমের (নিকাহনামা) একাংশে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না, তা জানাতে হয়। এখন সেই ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর। তাই এটিকে অবিবাহিত করা হয়েছে।’আসিফ নজরুল আরও বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি আইন লঙ্ঘন হবে। ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক সহায়তা নেবো।

আইন উপদেষ্টা বলেন, সারাদেশে গায়েবি মামলা বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে ২৫টি জেলায় আড়াই হাজার গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করা হবে। এছাড়া সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে ৩৩২টি মামলা চিহ্নিত করে এ সপ্তাহে ৩১২টি প্রত্যাহার করা হয়েছে।

আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এ গেজেট অনুযায়ী আপিল বিভাগ ও আটর্নি জেনারেলসহ ৬ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। দক্ষ ও যোগ্য লোকদের নিয়োগ বাছাই করার পর সাক্ষাৎকার নেবে কমিশন। নীতিমালার আলোকে যে কেউ আবেদন করতে পারবে।
ঢাকা,মঙ্গলবার ২১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO