১৩টি রকারি বিশ্ববিদ্যালয়ের থেকে সরলো শেখ পরিবারের নাম

দেশের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টির নামই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে করা হয়। এবার সেসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।এসব নাম বদলে বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে উত্থাপন করলে তা পাস হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।

পরে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ১৩ সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ হাসিনার নিজের নামে দুটি, শেখ মুজিবুর রহমানের নামে ৯টি, আর ফজিলাতুন নেসা মুজিবের নামে করা হয় দুটি বিশ্ববিদ্যালয়।
যেসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়কে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়, জামালপুরে শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইন বিশ্ববিদ্যালয়কে মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয়কে অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩টি রকারি বিশ্ববিদ্যালয়ের থেকে সরলো শেখ পরিবারের নাম

দেশের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টির নামই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে করা হয়। এবার সেসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।এসব নাম বদলে বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে উত্থাপন করলে তা পাস হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।

পরে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ১৩ সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ হাসিনার নিজের নামে দুটি, শেখ মুজিবুর রহমানের নামে ৯টি, আর ফজিলাতুন নেসা মুজিবের নামে করা হয় দুটি বিশ্ববিদ্যালয়।
যেসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়কে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়, জামালপুরে শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইন বিশ্ববিদ্যালয়কে মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয়কে অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock