যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।ফ্ল্যাট কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ মাথায় পদত্যাগ করেছেন তিনি।বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহারসহ নানা আর্থিক কেলেঙ্কারিতে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১৪ জানুয়ারি) তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে।
টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়া তার বিরুদ্ধে লন্ডনে বিনামূল্যে (উপহার) দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক। । তাকে গুরুত্বপূর্ণ পদটি ছেড়ে দিতে আহ্বান জানায় দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন। এই গুরুত্বপূর্ণ কোয়ালিশনে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো আন্তর্জাতিক সংগঠনও রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ১৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















