দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল চেয়ে আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য বুধবার (১৫ জানুয়ারি) দিন রেখেছেন।আদালতে আপিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
কাজী সালিমুল হক কামালের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
বিএনপির আইনজীবীরা মনে করছেন, প্রধান অভিযুক্ত যদি খালাস পান, তাহলে অন্যরা যারা আপিল করেননি, বা যাদের এ মামলায় যুক্ত করা হয়েছে তারাও খালাস পাবেন।
এর আগে ১১ নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে খালেদা জিয়া আপিল করেন।
ঢাকা,মঙ্গলবার ১৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















