জলে জন্ম, জলে মৃত্যু, জলেই তাদের জীবন যাপন। জলে বসবাসকারী এসব মানতা সম্প্রদায়ের মানুষ প্রচন্ড শীতে কাবু হয়েছে পড়েছেন। তাই শীত নিবারনের জন্য অর্ধশতাধিক মানতা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
তিনি সোমবার সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে ঘুরে ঘুরে তাদের হাতে একটি করে কম্বল তুলে দেয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আশাদুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের বরাদ্ধকৃত ৩ হাজার কম্বল বিতরন কার্যক্রমের অংশ হিসেবে হত দরিদ্র এসব মানতা সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ১৩ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















