বিডিআর বিদ্রোহ মামলা: পুড়ে গেছে বকশী বাজারের অস্থায়ী আদালতের এজলাস

পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য বসা অস্থায়ী আদালতের এজলাস পুড়ে গেছে। ফলে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বসছে না আদালত।দুপুরে বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ পুড়ে যাওয়া এজলাস পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) চিফ প্রসিকিউটর এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আলহাজ্ব মো. বোরহান উদ্দিন।তিনি বলেন, আমরা বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ এজলাস কক্ষ পরিদর্শন করেছি। এখানে আদালত পরিচালনার মত অবস্থা নেই। বিচারক আমাদের দুই পক্ষকে আজকে ডেকেছেন। কবে এবং কোথায় আদালত বসবে তা এখনো নির্ধারণ হয়নি। আমরা কথা বলে পরবর্তী শুনানির সময় নির্ধারণ করবো। দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শুরু করা হবে।এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য আস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এমনকি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। কিছুক্ষণ পর পর আলিয়া মাদ্রাসা মাঠের আশপাশে মিছিল করছেন তারা। যার ফলে বকশীবাজার মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের সড়কেও ধীর গতিতে যান চলাচল করছে।অন্যদিকে বকশী বাজার মোড়সহ আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিআর বিদ্রোহ মামলা: পুড়ে গেছে বকশী বাজারের অস্থায়ী আদালতের এজলাস

পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য বসা অস্থায়ী আদালতের এজলাস পুড়ে গেছে। ফলে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বসছে না আদালত।দুপুরে বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ পুড়ে যাওয়া এজলাস পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) চিফ প্রসিকিউটর এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আলহাজ্ব মো. বোরহান উদ্দিন।তিনি বলেন, আমরা বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ এজলাস কক্ষ পরিদর্শন করেছি। এখানে আদালত পরিচালনার মত অবস্থা নেই। বিচারক আমাদের দুই পক্ষকে আজকে ডেকেছেন। কবে এবং কোথায় আদালত বসবে তা এখনো নির্ধারণ হয়নি। আমরা কথা বলে পরবর্তী শুনানির সময় নির্ধারণ করবো। দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শুরু করা হবে।এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য আস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এমনকি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। কিছুক্ষণ পর পর আলিয়া মাদ্রাসা মাঠের আশপাশে মিছিল করছেন তারা। যার ফলে বকশীবাজার মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের সড়কেও ধীর গতিতে যান চলাচল করছে।অন্যদিকে বকশী বাজার মোড়সহ আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO