বরিশালের কাছে ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট

নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘরের মাঠে ফরচুন বরিশালের কাছে পাত্তাই পায়নি দলটি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিমের উইকেট হারায় বরিশাল। তবে মায়ার্স-হৃদয়ের ব্যাটে ৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল।১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিম ইকবালের উইকেট হারায় বরিশাল। এ দিনও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই তানজিম সাকিবের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ৩ বলে ৪ রান করেই ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

৬ রানে ২ ওপেনারকে হারালে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে আভাস পাওয়া যায়। তবে সেই লড়াইকে একপেশে করে দিলেন তাওহিদ হৃদয় এবং কাইল মায়ার্স। দুজনে মিলে গড়েন ১১৬ রানের জুটি। জয় থেকে যখন মাত্র ৪ রান দূরে বরিশাল, ঠিক তখন নিজের উইকেট বিলিয়ে দেন হৃদয়। ২৭ বলে ৪৮ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার।অন্যদিকে ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে দেন জাহানদাদ খান। আর তাতেই ৭ উইকেটের জয় পায় ফরচুন বরিশাল। সিলেটের হয়ে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। একটি উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় সিলেট স্টাইকার্স। ওভারের তৃতীয় বলেই কাইল মায়ার্সকে বড় শট খেলতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন রনি তালুকদার। কোন রান না করেই ফিরতে হয় তাকে।

দ্বিতীয় ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলেই বাউন্ডারি মারেন রাকিম কর্নওয়াল। দ্বিতীয় বল ডট হলেও পরের দুই বলে টানা দুটি বাউন্ডারি মারেন দানবীয় এই ব্যাটার। তবে তার ইনিংস তিনি বড় করতে পারেননি। শাহিনকে উড়িয়ে মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। সহজেই সেই ক্যাচ লুফে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। কর্নওয়াল ফেরেন ১২ বলে ১৮ রান করে।
তৃতীয় উইকেট জুটিতে ছোট্ট একটা পার্টনারশিপ গড়ে তোলেন মুসসে ও জাকির হাসান। জর্জ মুনসে ফিরলে ভাঙে তাদের ৪৯ রানের জুটি। ২৮ রান করা মুনসে ফেরার এক বল পরেই অ্যারন জোন্সকে ফেরান জাহানদাদ। ২ বলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন তিনি।

জাকির হাসান থিতু হয়েছিলেন ঠিকই, তবে ইনিংস বড় করতে পারেননি। ২৬ বল খেলে ২৫ রান করা জাকিরকে ফেরান রিশাদ। ব্যাট হাতে এ দিন ব্যর্থ হয়েছেন জাকের আলি। ৪ বল খেলে মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন তিনি। রিশাদ হোসেনের বলে মাহমুদউল্লার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিম হাসান সাকিব। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫ বলে ১ রান।

৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখ খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন আরিফুল হক। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মায়ার্স নেন একটি করে উইকেট।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ০৭ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের কাছে ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট

নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘরের মাঠে ফরচুন বরিশালের কাছে পাত্তাই পায়নি দলটি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিমের উইকেট হারায় বরিশাল। তবে মায়ার্স-হৃদয়ের ব্যাটে ৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল।১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিম ইকবালের উইকেট হারায় বরিশাল। এ দিনও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই তানজিম সাকিবের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ৩ বলে ৪ রান করেই ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

৬ রানে ২ ওপেনারকে হারালে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে আভাস পাওয়া যায়। তবে সেই লড়াইকে একপেশে করে দিলেন তাওহিদ হৃদয় এবং কাইল মায়ার্স। দুজনে মিলে গড়েন ১১৬ রানের জুটি। জয় থেকে যখন মাত্র ৪ রান দূরে বরিশাল, ঠিক তখন নিজের উইকেট বিলিয়ে দেন হৃদয়। ২৭ বলে ৪৮ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার।অন্যদিকে ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে দেন জাহানদাদ খান। আর তাতেই ৭ উইকেটের জয় পায় ফরচুন বরিশাল। সিলেটের হয়ে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। একটি উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় সিলেট স্টাইকার্স। ওভারের তৃতীয় বলেই কাইল মায়ার্সকে বড় শট খেলতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন রনি তালুকদার। কোন রান না করেই ফিরতে হয় তাকে।

দ্বিতীয় ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলেই বাউন্ডারি মারেন রাকিম কর্নওয়াল। দ্বিতীয় বল ডট হলেও পরের দুই বলে টানা দুটি বাউন্ডারি মারেন দানবীয় এই ব্যাটার। তবে তার ইনিংস তিনি বড় করতে পারেননি। শাহিনকে উড়িয়ে মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। সহজেই সেই ক্যাচ লুফে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। কর্নওয়াল ফেরেন ১২ বলে ১৮ রান করে।
তৃতীয় উইকেট জুটিতে ছোট্ট একটা পার্টনারশিপ গড়ে তোলেন মুসসে ও জাকির হাসান। জর্জ মুনসে ফিরলে ভাঙে তাদের ৪৯ রানের জুটি। ২৮ রান করা মুনসে ফেরার এক বল পরেই অ্যারন জোন্সকে ফেরান জাহানদাদ। ২ বলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন তিনি।

জাকির হাসান থিতু হয়েছিলেন ঠিকই, তবে ইনিংস বড় করতে পারেননি। ২৬ বল খেলে ২৫ রান করা জাকিরকে ফেরান রিশাদ। ব্যাট হাতে এ দিন ব্যর্থ হয়েছেন জাকের আলি। ৪ বল খেলে মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন তিনি। রিশাদ হোসেনের বলে মাহমুদউল্লার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিম হাসান সাকিব। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫ বলে ১ রান।

৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখ খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন আরিফুল হক। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মায়ার্স নেন একটি করে উইকেট।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ০৭ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock