উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায় সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়ি বহর।
এর আগে সোয়া ৮টার দিকে গুলশানে নিজের বাসভবন ফিরোজা থেকে সাদা একটি গাড়িতে রওনা দেন খালেদা জিয়া। তবে নেতাকর্মীদের ঢলে তার বাসভবন থেকে বের হতে কিছুটা বেগ পেতে হয়। খালেদা জিয়াকে বিদায় জানাতে বিকেল থেকে তার বাসভবনে অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা।
দলটির পক্ষ থেকে জানানে হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া। দীর্ঘ আট ঘণ্টার মতো ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করবেন তিনি।
এদিকে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা ঘিরে বিকেল থেকেই দলে দলে নেতাকর্মীরা গুলশানে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানসহ বিমানবন্দরের পথে রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষকে জড়ো হন।
ঢাকা,মঙ্গলবার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















