কেক কাটা আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পৌর শহরে একটি বনার্ঢ্য র্যালী বের করা হয়। এতে গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ৪৪ বছর বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ গনমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু।
এছাড়াও দিনভর বিভিন্ন কর্মসুচির মধ্যদিয় কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ০১ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















