বাগেরহাটের মোল্লাহাটে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় দুর্ত্তরা শিক্ষার্থীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত তিন শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
বাগেরহাট,মঙ্গলবার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















