অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (প্রয়াত) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি হাই কমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তা লেখেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ড. ইউনূস ঢাকায় ভারতীয় হাই কমিশন পরিদর্শন করেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টা মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখেছেন। এদিকে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে।
ঢাকা,মঙ্গলবার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















