জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে-আইন উপদেষ্টা

জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে নিয়ম মেনেই বিচার শেষ করা হবে বলেও জানান তিনি।রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শনিবার (২৮ ডিসেম্বর) শেষ দিন আলোচনা করা হয় ‘গুম–খুন-জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ’, ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ নিয়ে।

আজকের অধিবেশনে আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল, নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার, অধ্যাপক আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ছাত্রনেতারা।এ সময় আসিফ নজরুল বলেন, বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সব নিয়ম মেনেই বিচার শেষ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে।

চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের ভেতর ট্রাইব্যুনালে গুম ও গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের বিচার শেষ করা হবে।

এদিক যারা প্রকৃত দোষী, তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কি না সেদিকে নজর দেয়ার অনুরোধ জানান রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে।সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানান তারা।
ঢাকা,শনিবার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে-আইন উপদেষ্টা

জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে নিয়ম মেনেই বিচার শেষ করা হবে বলেও জানান তিনি।রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শনিবার (২৮ ডিসেম্বর) শেষ দিন আলোচনা করা হয় ‘গুম–খুন-জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ’, ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ নিয়ে।

আজকের অধিবেশনে আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল, নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার, অধ্যাপক আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ছাত্রনেতারা।এ সময় আসিফ নজরুল বলেন, বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সব নিয়ম মেনেই বিচার শেষ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে।

চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের ভেতর ট্রাইব্যুনালে গুম ও গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের বিচার শেষ করা হবে।

এদিক যারা প্রকৃত দোষী, তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কি না সেদিকে নজর দেয়ার অনুরোধ জানান রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে।সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানান তারা।
ঢাকা,শনিবার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock