রাজধানীর আফতাব নগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রাজধানীর আফতাব নগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সুবর্ণা আক্তার মিম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে স্বজনরা মিমিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিমের বোন তাহমিনা আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার নওডোবা থানার হাজি অসিম উদ্দিন মাতবর কান্দি গ্রামে। বাবার নাম সোহরাব খান। বর্তমানে আফতাব নগর তিন নম্বর রোড একটি বাসায় ভাড়া থাকেন।

তাহমিনা আরও জানান, মিমের সঙ্গে শেখ সোহেলের দুই বছর আগে বিয়ে হয়। তবে দুজনের এটা দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে সাত মাসের ছেলে সন্তান আছে। সোহেল আগের স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকে। সেখানে হাসপাতালের যন্ত্রপাতির ব্যবসা করে। মিমের সঙ্গে পরিচয় হওয়ার পর বলেছিল তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর জানতে পারে আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। বিয়ের পরেও মিম আফতাবনগর আমাদের কাছেই থাকতো। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করতো। আগের ঘরের স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানান সোহেল। এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো।

তিনি আরও জানান, গতরাতে মিমকে নিয়ে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে বের হয়। ভোরে মোবাইলের মাধ্যমে জানতে পারি মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখানে গিয়ে মিমকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মিমের স্বামী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, গতরাতে আফতাবনগর বি ব্লক থেকে রক্তাক্ত অবস্থায় সিকিউরিটি গার্ডরা উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও জানান, জানতে পেরেছি স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই নারী। পরে স্বামী তার পিঠে ও বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর আফতাব নগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রাজধানীর আফতাব নগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সুবর্ণা আক্তার মিম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে স্বজনরা মিমিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিমের বোন তাহমিনা আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার নওডোবা থানার হাজি অসিম উদ্দিন মাতবর কান্দি গ্রামে। বাবার নাম সোহরাব খান। বর্তমানে আফতাব নগর তিন নম্বর রোড একটি বাসায় ভাড়া থাকেন।

তাহমিনা আরও জানান, মিমের সঙ্গে শেখ সোহেলের দুই বছর আগে বিয়ে হয়। তবে দুজনের এটা দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে সাত মাসের ছেলে সন্তান আছে। সোহেল আগের স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকে। সেখানে হাসপাতালের যন্ত্রপাতির ব্যবসা করে। মিমের সঙ্গে পরিচয় হওয়ার পর বলেছিল তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর জানতে পারে আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। বিয়ের পরেও মিম আফতাবনগর আমাদের কাছেই থাকতো। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করতো। আগের ঘরের স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানান সোহেল। এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো।

তিনি আরও জানান, গতরাতে মিমকে নিয়ে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে বের হয়। ভোরে মোবাইলের মাধ্যমে জানতে পারি মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখানে গিয়ে মিমকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মিমের স্বামী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, গতরাতে আফতাবনগর বি ব্লক থেকে রক্তাক্ত অবস্থায় সিকিউরিটি গার্ডরা উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও জানান, জানতে পেরেছি স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই নারী। পরে স্বামী তার পিঠে ও বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO