বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে জানুয়ারি মাসের প্রথম দিকে এই রিটের শুনানি হবে বলে জানানো হয়েছে।রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে রিটের পক্ষের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, আদালতে বলেছি আমরা এ রিটটা শুনানি করতে চাই। আদালত একপর্যায়ে বলেছেন-এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাটর্নি জেনারেলকে শুনতে হবে। আদালত আরও বলেছেন-এটা দীর্ঘ শুনানি করতে হবে। আফটার ভ্যাকেশন করতে হবে। এরপর আদালত অবকাশকালীন ছুটির পর রাখেন।
এর আগে সুপ্রিম কোর্টের এক আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী এ রিট করেছেন।
ঢাকা,রোববার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















