সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত দুই দিনে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় শতাধিক বিমানহামলা চালিয়েছে ইসরায়েল।
হামলার লক্ষ্যবস্তু ছিল রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। ইরানি বিজ্ঞানীদের ব্যবহৃত রকেট উন্নয়ন বিষয়ক গবেষণা সাইট। ইসরায়েল দাবি করেছে, বাশার আল-আসাদের পতনের পর অস্ত্র উগ্রপন্থীদের হাতে যেন না যায়, সেজন্য তারা ব্যবস্থা নিয়েছে।
এই হামলা এমন সময় হলো যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদ থাকলে তা নিরাপদ রাখার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা ওপিসিডাব্লিও সতর্ক করেছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুদের বিষয়ে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ২০১৩ সালে সিরিয়া রাসায়নিক অস্ত্র সনদে স্বাক্ষর করলেও সঠিক তথ্য দেয়নি।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















