চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় ৮ জন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে আসামিদের সকালে কারাগার থেকে আদালতে আনা হয়। আদালতে প্রবেশ মুখে থেকে আদালতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, ইমন চক্রবর্তী, সুজন দাশ, সৌরভ দাশ, রফিক, সুমন দাশ, রুপন দাশ, আহমেদ হোসেন ও সাকিবুল আলম।
আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৮ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ওপর হামলা ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
চট্টগ্রাম,মঙ্গলবার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















