দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না-হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ভারত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন, ‘এই বিষবাষ্পের বিপরীতে আমাদের প্রচার করতে হবে, বাংলাদেশ সম্প্রীতির দেশ বিশ্বদরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। জাতীয় ঐক্যের প্রয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে। ’

তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যের ভিত্তিতেই ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে হবে।

ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে মন্তব্য করে হাসনাত বলেন, ‘ভারত এত দিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে, এতে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হয়নি, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ভারতের জনগণের সঙ্গে আমাদের দেশের জনগণের বিমাতাসুলভ সম্পর্ক নেই। ’

বৈঠকে ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের হওয়া অসম ও গোপন চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানানো হয়।

একই সঙ্গে ফেলানীসহ সীমান্তে সব হত্যার তথ্য প্রকাশ করার দাবি জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
ঢাকা,মঙ্গলবার ০৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না-হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ভারত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন, ‘এই বিষবাষ্পের বিপরীতে আমাদের প্রচার করতে হবে, বাংলাদেশ সম্প্রীতির দেশ বিশ্বদরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। জাতীয় ঐক্যের প্রয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে। ’

তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যের ভিত্তিতেই ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে হবে।

ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে মন্তব্য করে হাসনাত বলেন, ‘ভারত এত দিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে, এতে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হয়নি, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ভারতের জনগণের সঙ্গে আমাদের দেশের জনগণের বিমাতাসুলভ সম্পর্ক নেই। ’

বৈঠকে ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের হওয়া অসম ও গোপন চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানানো হয়।

একই সঙ্গে ফেলানীসহ সীমান্তে সব হত্যার তথ্য প্রকাশ করার দাবি জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
ঢাকা,মঙ্গলবার ০৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO